সহেলি মিত্র, কলকাতা: তীব্র গরম থেকে বাঁচতে এখন থেকেই প্ল্যান করছেন কোথায় যাওয়া যায় সে ব্যাপারে? অথচ বাজেট কম? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের জানাবো এই গরমের ছুটিতে (Summer Vacation) আপনি উত্তরবঙ্গের (North Bengal Offbeat) কিছু এমন জায়গায় ঘুরতে যেতে পারেন যেখানে গেলে আপনার বাজেট সাধ্যের মধ্যে থাকবে আবার ঘুরতে যাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। এমনিতে গরমের ছুটি এবং পাহাড়ের কম্বিনেশন এক আলাদাই ভালো লাগার জিনিস। তার ওপর যদি দার্জিলিং কিংবা সিকিম এর মতন ভিড় একদমই না থাকে, একদম অফবিট জায়গা হয়, তাহলে তো কথাই নেই। চলুন তাহলে বিশদে জেনে নেওয়া যাক।
গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৩ অফবিট ঠিকানা থেকে
পাহাড় ভালবাসেন কিন্তু ভিড়ভাট্টা নয়? দার্জিলিংয়ের ম্যাল রোডের কোলাহল এড়িয়ে শান্তিতে থাকতে চান? তাহলে আজকের বিশেষ নিবন্ধে আপনাদের খোঁজ দেবে দার্জিলিংয়ের কাছাকাছি ৩টি দারুণ নির্জন ঠিকানার। চলুন জেনে নেওয়া যাক।
ঋষিহাট
আপনিও যদি উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে একদম অফবিট জায়গার খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে ঋষিহাট। দার্জিলিং শহর থেকে মাত্র ২২ কিমি দূরে রয়েছে ঋষিহাট নামের ছোট গ্রাম। হিমালয়ের অপরূপ শোভা এবং চা বাগানের সবুজ গালিচা দেখতে এই জায়গায় আপনি একবার হলেও ঢু মারতেই পারেন। বিশেষ করে আপনিও যদি প্রকৃতিপ্রেমী এবং ট্রেক প্রেমী হয়ে থাকেন তাহলে ঋষিহাট আপনার জন্য এক আদর্শ জায়গা। এখানে থাকার জন্য আপনি গ্রামবাসীর তৈরি করা কাঠের হোম স্টেতে থাকতে পারেন। এখান থেকে আপনি গঙ্গামায়া পার্কে যেতে পারেন। এছাড়া দেখতে পারেন টাইগার হিল। শিলিগুড়ি/নিউ জলপাইগুড়ি থেকে ছোট গাড়ি ভাড়া করলে ৩৮০০ টাকা পড়ে। বড় গাড়ি ভাড়া করে গেলে ৪২০০ টাকা মতো পড়বে।
খারকাগাঁও
পাহাড়ে ঘুরতে গিয়ে একদম নির্জনে থাকা কোনও জায়গার খোঁজ করছেন? তাহলে তালিকায় রাখতে পারেন খারকাগাঁও। গরমের ছুটি হোক কিংবা বর্ষা, এই খারকাগাঁও আপনাকে হতাশ করবে না। পাখিদের কিচির মিচির কিংবা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য উপভোগ করতে চাইলে এই খারকাগাঁও হল একদম পারফেক্ট স্পট। শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব ৮৩ কিলোমিটার। গাড়ির খরচ ৩৫০০ টাকা।
আরও পড়ুনঃ গত বছর ব্যাট ধরেছিলেন KKR র হয়েই, এবছর তাঁর হাতেই বধ হতে হবে নাইটদের!
ঝেপি
অনেক তো হলো দার্জিলিং, কালিম্পঙ, সিকিম কিংবা মানেভঞ্জন। এবারে একটু নির্জনে সময় কাটাতেই ঘুরে আসতে পারেন হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অচেনা স্বর্গ ঝেপি থেকে। ঘাম থেকে মুক্তি পেতে এই গরমে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন দার্জিলিং -এর অদূরে থাকা ঝেপি থেকে। এখানে আপনি প্রকৃতির সোজা যেমন দেখতে পারবেন তেমনি পাখিদের কলরব এবং কিছু পাহাড়ি ফুলের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে এই ঝেপি গ্রামের দূরত্ব ৮৭ কিলোমিটারের মতো। প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন।












