এই নিয়ম মেনে ব্যবহার করুন ইন্ডাকশন, বিদ্যুতের বিল হবে অর্ধেক

Published:

Induction Use Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে গোটা বিশ্বজুড়ে যেভাবে এলপিজি সংকটের (LPG Crisis) আশঙ্কায় দিনের পর দিন সাধারণ মানুষ চিন্তায় দিন কাটাচ্ছে, তাতে বিকল্প হিসেবে একমাত্র উঠে আসছে ইন্ডাকশন ওভেন। তবে অনেকেই জানেন না যে, গ্যাসের আগুনের মতো ইন্ডাকশনের নির্দিষ্ট ওয়াট বা পাওয়ার রয়েছে, যে হিসাব মেনে চালালে বিদ্যুতের বিল অনেকটাই কমতে পারে (Induction Use Tips)। আর যদি সঠিক ওয়াট না জানা হয়, তাহলে বিদ্যুতের বিল মাস গেলে আকাশছোঁয়া হতে পারে, তেমনই খাবার পুড়ে যাওয়া বা দামি বাসন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। জানুন কোন পাওয়ারে কখন রান্না করবেন।

হাই পাওয়ারে কখন রান্না করবেন?

ইন্ডাকশনের সর্বোচ্চ পাওয়ার ১৬০০ থেকে ২০০০ ওয়াট পর্যন্ত হয়ে থাকে। আর এই মোডে ওভেন তার পূর্ণ শক্তিতেই কাজ করে। যখন শুধুমাত্র জল দ্রুত ফুটিয়ে নিতে বা চা তৈরির জন্য জল গরম করতে হয়, তখন এই মোড ব্যবহার করতে পারেন। এছাড়া প্রেসার কুকারে প্রথম সিটি দেওয়ার জন্য হাই পাওয়ার ব্যবহার করা যেতে পারে। তবে হ্যাঁ, এই মোডে বিদ্যুতের খরচ সবথেকে বেশি হয়। তাই দীর্ঘক্ষণ এই পাওয়ারে রান্না না করাই ভালো।

মিডিয়াম হাই পাওয়ার কখন ব্যবহার করবেন?

ভারতীয় বা বাঙালি ঘরোয়া রান্না করার জন্য এই ১২০০ থেকে ১৪০০ ওয়াট আদর্শ বা একবারে পারফেক্ট মোড। যখন ডাল সেদ্ধ, ভাত রান্না কিংবা ঝোল জাতীয় সবজি তৈরি করবেন, তখন এই পাওয়ার সবথেকে নিরাপদ হয়ে দাঁড়ায়। আর এই তাপে খাবার উতলে বাইরেও পড়ে যায় না, এবং বিদ্যুতের খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

মিডিয়াম পাওয়ার কখন?

যদি আপনি চান খাবার না পুড়ে ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হোক এবং একটু দেরিতে রান্না হোক, তাহলে ৮০০ থেকে ১০০০ ওয়াট সেট করে রাখুন। বিশেষ করে মসলা কসানো, লুচি বা পকোড়া ভাজা কিংবা পরোটা বানানোর জন্য এই পাওয়ার একেবারে উপযুক্ত। আর এই তাপে তেলের তাপমাত্রাও স্থির থেকে। ফলে ভাজা খাবার একেবারে মুচমুচে হয়ে যায় এবং পুরো কালো হয়ে যায় না।

আরও পড়ুন: মহিলাদের ৮০০০ টাকার কুপন, প্রায় ডাবল পেনশন বৃদ্ধি! ভোটের আগে বড় ঘোষণা

লো পাওয়ার কখন ব্যবহার করবেন?

লো পাওয়ার গ্যাসের ওভেনের একদম ধিমী আঁচের মতো কাজ করে। এই ৩০০ থেকে ৫০০ ওয়াট বা লো পাওয়ার যখন ফ্রিজ থেকে বের করা ঠান্ডা খাবার বা ঝোল গরম করবেন তখন  ব্যবহার করুন। এছাড়া দুধ গরম করার জন্য এটি একেবারে সেরা মোড। আর এই তাপে খাবার পাত্রের তলায় লেগেও যায় না এবং দীর্ঘক্ষণ ধরেই গরম থাকে। এক কথায়, এই নিয়মগুলি মেনে যদি আপনি ইন্ডাকশন ব্যবহার করতে পারেন, তাহলে মাস শেষে বিদ্যুতের বিল অনেকটাই বাঁচবে এবং আপনার ইন্ডাকশন থেকে শুরু করে বাসনপত্র ঠিকঠাক থাকবে।

google button