এক কেন্দ্রে প্রার্থী বদল, চতুর্থ তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক চমক

Published:

BJP Fourth Candidates List

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই জোরকদমে চলছে ভোট প্রচারের কর্মসূচি। এবছর ভোট দুই দফায় অনুষ্ঠিত হবে, তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনার পারদ বেশ বেড়েছে। কারণ ২৯৪ টি কেন্দ্রের শাসকদল এবং বিজেপি (Bharatiya Janata Party) একের পর এক চমকপ্রদক প্রার্থী নিয়ে আসছে। আর এই আবহে আজ বিজেপির চতুর্থ তালিকা (BJP Fourth Candidates List) প্রকাশ করা হয়েছে। সেখানে এবার সন্তু পানের পর দেখা গেল আরও এক সাংবাদিকের নাম।

বিজেপি তালিকায় আরও এক সাংবাদিক

দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। সেই প্রথম তালিকা ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। কিছুদিন আগেই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সময় বিজেপিতে যোগদান করেছিলেন। আর দলে যোগ দিয়েই ২৬ এর বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছিলেন। জানা গিয়েছে তারকেশ্বর থেকে লড়বেন তিনি। আর সেই আবহে বিজেপির থেকে আরও এক সাংবাদিক প্রার্থী হিসেবে উঠে এলেন। রিপোর্ট মোতাবেক আজ, মঙ্গলবার বিজেপির চতুর্থ তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় মেমারি থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে ‘দ্য নিউজ বাংলা’-র সাংবাদিক মানব গুহ।

প্রকাশিত হল বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা

বিজেপির চতুর্থ তালিকা অনুযায়ী সিতাই থেকে দাঁড়াচ্ছেন শ্রী আশুতোষ বর্মা, নাটাবাড়ি থেকে শ্রী গিরিজা শঙ্কর রায়, বাগদা থেকে শ্রীমতি সোমা ঠাকুর, মগরাহাটা পূর্ব থেকে দাঁড়াচ্ছেন শ্রী উত্তম কুমার বণিক, ফলতা থেকে দাঁড়াচ্ছেন শ্রী দেবাংশু পান্ডা, সোনারপুর উত্তর থেকে দাঁড়াচ্ছেন শ্রী দেবাশীষ ধর, চৌরঙ্গী থেকে দাঁড়াচ্ছেন শ্রী সন্তোষ পাঠক, হাওড়া দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন শ্রী শ্যামল হাতি, পঞ্চলা থেকে দাঁড়াচ্ছেন শ্রী রঞ্জন কুমার পাল, চন্ডিপুর থেকে দাঁড়াচ্ছেন শ্রী পীযূষ কান্তি দাস, গরবেতা থেকে দাঁড়াচ্ছেন শ্রী প্রদীপ লোধা, মেমারি থেকে দাঁড়াচ্ছেন শ্রী মানব গুহ এবং বারাবনি থেকে দাঁড়াচ্ছেন শ্রী অজিত রায়।

আরও পড়ুন: “রাহুল ড্রোন শটের জন্য …” চাঞ্চল্যকর তথ্য ফাঁস প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এলাকায় এলাকায় শুরু হয়েছে সমর্থকদের উত্তেজনা তবে কয়েক জায়গায় আবার বিক্ষোভ দেখা দিয়েছে। তাই স্থানীয় এবং দলীয় কর্মী পছন্দ এবং অপছন্দের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের এক কেন্দ্রে প্রার্থী বদলে দিল গেরুয়া শিবির। ময়নাগুড়িতে যেখানে আগে কৌশিক রায়কে প্রার্থী করেছিল বিজেপি, সেখানে এবার নতুন বিজেপি প্রার্থী ডালিম রায়কে নিযুক্ত করা হল। আসলে প্রার্থী বদল না হলে এলাকায় কাজ না-করার হুমকি দেন তাঁরা। কেউ কেউ দল ছাড়ারও হুমকি দেন। এমনকি প্রার্থী বদলের জন্য ২৪ ঘণ্টা সময়সীমাও বেঁধে দেন ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। শেষে পরিস্থিতি বুঝে প্রার্থী বদল করা হয়।

google button