কলকাতায় বন্ধ হচ্ছে Uber Shuttle, অ্যাকাউন্টের ব্যালেন্স কী হবে? জানাল সংস্থা

Published:

Updated:

Uber Shuttle

সহেলি মিত্র, কলকাতা: কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে Uber Shuttle পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অফিস যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষ এই Uber Shuttle এর ওপর চোখ বন্ধ করে ভরসা করত। শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সময়েই এই Uber Shuttle এর বাসে করে অফিস যেতেন অফিস যাত্রীরা। তবে এবার তা আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর। এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাস পরিষেবা বলে খবর।

এপ্রিল থেকে বন্ধ হচ্ছে Uber Shuttle

ইতিমধ্যে টিমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে আগামী ২ এপ্রিল থেকে কলকাতা শহরে Uber Shuttle বাস পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ধন্যবাদ Uber Shuttle ব্যবহার করার জন্য। আমরা আপনাদের জানাতে চাই যে আপনার শহরে Uber Shuttle পরিষেবা ২ এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাবে। এই তারিখের পরে Shuttle রাইড আর উপলব্ধ থাকবে না। তবে নিশ্চিন্ত থাকুন, আপনার অব্যবহৃত সাবস্ক্রিপশন ব্যালেন্স ৭ দিনের মধ্যে Uber ক্রেডিট হিসেবে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।’

আরও পড়ুনঃ সর্বস্ব উজাড় করেও হল না টিম ইন্ডিয়ায় জায়গা! অবসর নিচ্ছেন মহম্মদ শামি? জানালেন নিজেই

এও জানানো হয়েছে, যদি কারোর কোনো বকেয়া পেমেন্ট সংক্রান্ত সমস্যা বা সহায়তার প্রয়োজন হয়, তাহলে কোম্পানির সাপোর্ট টিম বাস পরিষেবা বন্ধ হওয়ার পরও আপনাকে সহায়তা করতে থাকবে, যাতে আপনার সমস্যাগুলো সম্পূর্ণভাবে সমাধান হয়। এই আপডেটটি শুধুমাত্র Uber Shuttle-এর জন্য প্রযোজ্য — Uber-এর অন্যান্য সব সেবা আগের মতোই চালু থাকবে।’ অর্থাৎ ক্যাব বা ট্যাক্সি পরিষেবা অব্যাহত থাকবে।

দিল্লিতেও পরিষেবা বন্ধ

শুধু কলকাতাই নয়,২৭শে মার্চ থেকে দিল্লি-এনসিআর-এ তার শাটল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে UBER। যাত্রীসংখ্যা কম এবং ক্রমবর্ধমান লোকসানের কারণে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। UBER এখন কর্পোরেট কর্মীদের জন্য এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন সার্ভিসেস (ETS)-এর উপর সম্পূর্ণ মনোযোগ দেবে। UBER Shuttle পরিষেবার আওতায় যাত্রীরা পূর্বনির্ধারিত রুটে চলাচলকারী বাসে আগে থেকেই আসন বুক করতে পারতেন। এই পরিষেবাটি মূলত সেইসব কর্মচারীরা ব্যবহার করতেন, যাঁরা কাজের জন্য প্রতিদিন শহরের মধ্যে যাতায়াত করতেন।

google button