এপ্রিল মাসে ছুটি আর ছুটি! কবে কবে বন্ধ স্কুল-কলেজ-অফিস, ব্যাঙ্ক? জেনে নিন

Published:

April Holiday List for India's States

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই পহেলা এপ্রিল (April Holiday List)। আর এই এপ্রিল মাস জুড়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ছুটি আর ছুটি… হ্যাঁ, আগামী মাসে ক্যালেন্ডারে চোখ রাখতেই হচ্ছে, কারণ এ মাসে একাধিক দিন নানান উৎসব সহ জন্ম জয়ন্তীর কারণে বন্ধ থাকবে স্কুল কলেজ থেকে শুরু করে ব্যাঙ্ক, অফিস, আদালত। এপ্রিলে ঠিক কবে কবে ছুটি পাবেন কর্মী থেকে শুরু করে পড়ুয়ারা? রইল তালিকা।

এপ্রিলে কবে কবে ছুটি থাকবে?

2026-27 শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ পহেলা এপ্রিল থেকেই। আর এই মাসেই রয়েছে গুড ফ্রাইডে থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী এমনকি পহেলা বৈশাখের মতো উৎসব। আর সে কারণেই পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ সহ রাজস্থান ও অন্যান্য রাজ্যে দীর্ঘ সাপ্তাহিক ছুটি থাকবে। বন্ধ থাকবে ব্যাঙ্কও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকা।

আগামীকাল অর্থাৎ পহেলা এপ্রিল, বুধবার কমার্শিয়াল ব্যাঙ্কের বার্ষিক হিসাবরক্ষণের দিন। এর কারণে কিছু রাজ্যের স্কুলেও ছুটি থাকতে পারে। এরপর 3 এপ্রিল গুড ফ্রাইডে। এই দিন দেশের প্রত্যেকটি রাজ্যে সরকারি এবং বেসরকারি স্কুল, অফিস সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 5 এপ্রিল, রবিবার ইস্টার সানডে এবং সরকারি ছুটি হওয়ার কারণে বন্ধ থাকবে বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর 14 এপ্রিল আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে সরকারি ছুটি পালিত হবে। একই দিনে পড়েছে পহেলা বৈশাখের মতো উৎসবও।

অবশ্যই পড়ুন: হরমুজে আটকে রাখা হয়েছে ভারতের LPG ও তেলবাহী ১৮টি জাহাজ? মুখ খুলল কেন্দ্র

15 এপ্রিল, বুধবার হিমাচল দিবস/বোহাগ বিহু উপলক্ষ্যে হিমাচল প্রদেশ এবং অসমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাঙ্ক, অফিস বন্ধ থাকার কথা। এরপর 17 এপ্রিল চন্দ্রশেখর জয়ন্তী একটি আঞ্চলিক ছুটি। মূলত এই দিন মধ্যপ্রদেশের ছুটি ঘোষণা করা হয়। এছাড়াও এপ্রিল মাসে একাধিক দিন দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। একইভাবে এপ্রিল মাস শেষ হওয়ার পর পরই বাড়বে তাপমাত্রা। যার কারণে গ্রীষ্মকালীন ছুটিও ঘোষণা করবে বিভিন্ন রাজ্যের সরকার।

google button