বুধ থেকেই বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে ঝড়! আগামীকালের আবহায়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: শেষের মুখে চৈত্র মাস। এদিকে গোটা বসন্ত জুড়েই ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal)। গতকাল সোমবার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যায় কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি নামে। কোথাও টিপটিপ, কোথাও আবার জোরে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া তো ছিলই। আজও নাকি এমন আবহাওয়া দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ সারাদিনে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। যার রেশ আগামীকালও (Weather Tomorrow) দেখা যাবে। তবে তার সঙ্গে ধীরে ধীরে বাড়বে নাকি গরমের দাপট।

বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার উপর অনবরত ঢুকেই চলেছে জলীয় বাষ্প। যার ফলে সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। এমনকি বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অস্থির আবহাওয়ার কারণে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির দাপট থাকলেও শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা হয়েছে, কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কালবৈশাখীর দাপটে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে আবহাওয়া দফতর। তবে আগামীকাল থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আশঙ্কা করা হচ্ছে সপ্তাহের শেষের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: বকেয়া DA, DR নিয়ে আরেকটি পদক্ষেপ নবান্নর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগের পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৫০-৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। তাই সেখানে আগাম সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বারংবার জানানো হয়েছে দরকার না থাকলে যেন কেউ বাইরে না বেরোয়।

google button