মধ্যবিত্তদের পকেটে ফের চাপ দিয়ে বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে আবারও খারাপ খবর। আজ ফের ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। অন্যদিকে রুপো নিয়েও চরম দুঃসংবাদ। কারণ, সাদা ধাতুর দামও অনেকটাই চড়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে দিনের পর দিন আবার ঊর্ধ্বগতিতে ঠেকছে সোনা, রুপোর দাম। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৭০০ টাকায় (+২৯৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,২০০ টাকায় (+৩১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৪২০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৫৭০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৪৭০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৭২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৬২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪০,০৫০ টাকায় (+২৯৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

কলকাতার বাজারে বাড়ল সোনা, রুপোর দাম

প্রসঙ্গত, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১,৪০,৭৫০ টাকায়। কিন্তু আজ আবার ২৯৫০ টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩,৭০০ টাকা। অন্যদিকে কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল গতকাল ১,৪৮,১০০ টাকায়, যা আজ আবার ৩১০০ টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৫১,২০০ টাকায়। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। কারণ, সাদা ধাতুর দাম গতকাল কলকাতায় ছিল ২,৩৭,১০০ টাকা। আর আজ ২৯৫০ টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৪০,০৫০ টাকায়।

আরও পড়ুন: SIR নিয়ে অশান্ত মালদা! পুলিশের উপর হামলা, উদ্ধার ৭ বিচারক, হাইকোর্টে গেল রিপোর্ট

আগামী দিন কী হবে সোনা, রুপোর দাম?

আসলে কিছুদিন আগে সোনার দাম কমে অনেকটাই তলানিতে ঠেকেছিল। তারপর আবারও দাম বাড়ছে। কিন্তু রেকর্ড দামের থেকে নিচে রয়েছে। মূলত লোকসান মেটানোর জন্য সোনা বিক্রি করার প্রয়োজন পড়ছে বিনিয়োগকারীদের। এ বিষয়ে বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন যে, সোনার এই পতনকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখা উচিত। কারণ, আগামী দিন হয়তো এই ঊর্ধ্বগতির ধারা আবারও বজায় থাকবে এবং মুদ্রাস্ফীতিজনিত ঝুঁকি, রাজস্বের চাপ আর বন্ড নির্ভরযোগ্যতার কারণে সোনার দাম আরও ঊর্ধ্বগতিতে ঠেকবে।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button