এবার গাইঘাটায় BLO-কে আটকে রেখে বিক্ষোভ, গ্রেফতার তৃণমূল নেতা

Published:

Gaighata

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বুধবার, মালদায় SIR এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখা গিয়েছিল মোথাবাড়ি এলাকায়। ৭ জন জুডিশিয়াল অফিসারদের আটকে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। আর সেই ঘটনার রেশ কাটার আগেই ফের এক BLO-কে আটকে রাখার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটায় (Gaighata)। ঘটনায় গ্রেফতার তৃণমূলের এক নেতা (TMC Leader)।

BLO-কে আটকে বিক্ষোভ জনতার

ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসা ক্রমেই ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। রিপোর্ট মোতাবেক, গত বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার ৩৮ নম্বর বুথের BLO নমিতা দাস যখন কাজ সেরে ফিরছিলেন, ঠিক তখনই তাঁকে আচমকা ঘিরে ধরে আটকে রাখেন তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকারীরা। এরপরই তিনি অভিযোগ জানান AERO-কে। শেষমেশ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আতঙ্কে রয়েছেন ওই BLO। গোটা ঘটনা জুড়ে গাইঘাটা বিধানসভার ৩৮ নম্বর বুথের পানসিরা গ্রামে উত্তেজনা ছড়িয়েছে।

কী বলছেন BLO?

BLO নমিতা দাস জানান, “আমতলা বলে একটা জায়গায় অনেক লোকের জমায়েত দেখা যায়, তাঁরা অভিযোগ করে আমি নাকি পয়সা খেয়ে খেয়ে ভোট কেটে দিচ্ছি.. অনেক ধরনের কথা বলেছে আমাকে… আমি কোন পার্টির হয়ে কাজ করেছি… আমি আমার অফিসে ফোন করি। অফিস থেকে পুলিশ এসে আমায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এরপর ফিল্ডে বেরোলে কী হবে…” শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তৃণমূলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন, এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

দীর্ঘদিন ধরেই উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ভয়ংকর শোরগোল শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে প্রায় সেখানকার ৮৭২ জন ভোটারের মধ্যে অনেকের নাম বাদ গেছে। আর সেই ক্ষোভ দিনের পর দিন বেড়েই চলেছে সাধারণের মনে। তারই বহিঃপ্রকাশ দেখা গেল গত বৃহস্পতিবার। ওই BLO বারংবার জানিয়েছেন যে, তিনি যা নথি পেয়েছেন সেই অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশেই কাজ করেছেন। কিন্তু অভিযোগ, তারপরেও আটকে রাখা হয় তাঁকে। যার ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

google button