সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সড়ক (Road) ব্যবস্থায় আরও এক নতুন বিপ্লব। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal) এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ। সেইসঙ্গে যানজটও কমবে অনেক। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ যাওয়ার পথে ধুলিয়ান ডাকবাংলা মোড়ে বিরাট কাজ শুরু হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
NH12-এ তৈরি হচ্ছে নতুন ফ্লাইওভার
জানা গিয়েছে, কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে ধুলিয়ান ডাকবাংলা মোড়ে ১২ নং জাতীয় সড়কের (National Highway 12) যানজট এড়াতে তৈরি হচ্ছে ২ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার। কলকাতা শিলিগুড়ি রুট ওমরপুর ও ধুলিয়ান এই মোড়ে বিশাল যানজট হয় সেই যানজট আগামী দিনে দূর হবে। দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল ফ্লাইওভার তৈরি হবে দুই সাইড দিয়ে সার্ভিস লাইন।
কমবে যানজট
এক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দুই সাইডে সার্ভিস লেন নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এরপর মধ্যে পিলারের কাজ শুরু হবে। এই কাজের ফলে নিঃসন্দেহে জাতীয় সড়ক ১২-র ওপর যানজট যেমন কমবে, তেমনই দুই বাংলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। সুবিধা হবে সাধারণ আমজনতার। অন্যদিকে ৪ লেনের নতুন ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে। যে কোনওদিন এই দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজের উদ্বোধন করতে পারে সরকার। একবার এই ব্রিজ চালু হয়ে গেলে দুই বাংলার যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় আরও কয়েক গুণ ভালো হবে বলে আশাবাদী সকলে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের করতেই হবে এই কাজ, জারি নতুন গাইডলাইন
অপরদিকে বাংলায় যোগাযোগ ও ব্যবসার ক্ষেত্রে নতুন বিপ্লব আসতে চলেছে শীঘ্রই বলে মনে করা হচ্ছে। এর কারণ হুগলি নদীর বুকে তৈরি হচ্ছে ১৬০০ কোটি টাকার বিশাল ৬ লেনের ঈশ্বর গুপ্ত সেতু। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। WBHDC অন্তর্গত বিখ্যাত কোম্পানি L&T নির্মাণ করছে এই ব্রিজ। কলকাতার বিদ্যাসাগর সেতুর ধাঁচে বিশাল টানা ব্রিজ নির্মাণ হচ্ছে। এক পিলার থেকে আরেক পিলার জুড়তে চলেছে। নদীর দুই দিকেই ফ্লাইওভার জুড়ে গেছে। হুগলির সাইডে একদিকে বাঁশবেড়িয়া ফ্লাইওভার পার করে দিল্লি রোডও জিটি রোডের সঙ্গে কানেক্ট হবে। এরপর ব্রিজটির কারণে সরাসরি বর্ধমানের সঙ্গে যোগাযোগ হবে উন্নত। সরাসরি বড়জাগুলি NH-12 থেকে আগামী দিনে মগড়া NH-19 লিংক হয়ে যাবে।












