দৈনিক ১২ টাকায় মিলবে ১৮০ দিনের আনলিমিটেড ডেটা! দারুণ প্ল্যান আনল Vi

Published:

VI Recharge Vodafone Idea

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একটি ভালো রিচার্জ প্ল্যান খুঁজছেন? কিন্তু বুঝতে পারছেন না কোন কোম্পানির ওপর ভরসা করবেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনাদের জন্য। আজ আপনাদের এমন এক প্ল্যান সম্পর্কে জানাব যার মূল্য প্রতিদিন মাত্র ১২ টাকা করে। এই সামান্য খরচের মাধ্যমে আপনি একটানা ১৮০ দিন অবধি আনলিমিটেড ডেটার ব্যবহার করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু ভারতের প্রথম সারির টেলিকম কোম্পানি Vi এক দুর্দান্ত প্ল্যান এনেছে। চলুন বিশদে জেনে নেবেন।

১২ টাকার খরচে মিলবে ১৮০ দিন আনলিমিটেড ডেটা!

আসলে সকলে চাহিদা ও পকেটের কথা ভেবে Vodafone Idea (Vi) দারুণ এক প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এতে আপনি অনেকদিন অবধি ভ্যালেডিটি, আনলিমিটেড ডেটা এবং সঙ্গে কলিং-এর সুবিধা পাবেন। প্রথমেই আসা যাক ভোডাফোনের ১০৫০ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে। এই প্রিপেইড প্ল্যানে আপনি ৮৪ দিনের জন্য ভ্যালেডিটি পাবেন। সঙ্গে আনলিমিটেড কলিং, রোজ ১০০টি এসএমএস-এর সুবিধা। তবে ডেটা আপনি ২৮ দিনের পাবেন। লিমিট ৩০০GB। এটি আপনি 4G ও 5G দুই নেটওয়ার্কেই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মাত্র প্রতিদিন ১২ টাকার খরচ পড়বে। এই প্ল্যানটি আপাতত চেন্নাইতে উপলব্ধ।

Vi-এর ২১৮০ টাকার প্ল্যান

এবার আসা যাক Vi-এর ২১৮০ টাকার প্ল্যান সম্পর্কে। এই প্ল্যানটি তাঁদের জন্য একদম আদর্শ যারা রিচার্জ প্ল্যানের বেশিদিনের ভ্যালিডিটি চান। এতে রয়েছে ১৮০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ডেটার সুবিধা। এই প্ল্যানে আপনি ২৮ দিনে ৩০০GB ডেটা লিমিট পেয়ে যাবেন। এই প্ল্যানটির দৈনিক খরচ প্রায় ১২ টাকা। এই প্ল্যানটিও আপাতত শুধুমাত্র চেন্নাইতে উপলব্ধ।

আরও পড়ুনঃ আরও কম সময়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, যানজট এড়াতে NH12-এ দীর্ঘ ফ্লাইওভার

এবার আসা যাক Vi-এর ৬৭০ টাকার প্ল্যানটির মেয়াদ সম্পর্কে। ওয়েবসাইট অনুযায়ী, এই প্ল্যানের ভ্যালেডিটি মাত্র ৫৬ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ডেটার সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। তবে ২৮ দিনের জন্য ৩০০GB ডেটার সীমাবদ্ধতা রয়েছে। এই প্ল্যানটির দৈনিক খরচ প্রায় ১১.৯৬ টাকা মতো।

কী কী সুবিধা মিলবে?

উল্লেখিত সব প্ল্যানেই 4G এবং 5G ডেটা সাপোর্ট করে। এই প্ল্যানগুলোর একটি খারাপ দিক হলো, এগুলোতে কোনো OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নেই। এর মানে হলো, আপনি যদি Netflix, Prime Video বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান, তাহলে আপনাকে আলাদাভাবে সাবস্ক্রিপশন কিনতে হবে।

google button