সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে (Kaliachak Incident) যে অস্থিরতা তৈরি হয়েছিল তার জেরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূলচক্রী কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম (Mofakkerul Islam), যা নিয়ে তোলপাড় গোটা বাংলা থেকে শুরু করে রাজ্য রাজনীতি। আর যত দিন এগোচ্ছে, ততই বিস্ফোরক অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। জানা যায়, এই আইনজীবী অল ইন্ডিয়া মিম দলের নেতা। তবে গ্রেফতার হওয়ার আগে আইনজীবীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ নিয়ে পুলিশের সঙ্গে একটি কথোপকথনের অডিও ফাঁস হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল মোফাক্কেরুল ইসলামের অডিও
সোশ্যাল মিডিয়ায় যে অডিও ভাইরাল হচ্ছে, সেখানে মোফাক্কেরুল ইসলামকে কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিকের সাথে বিক্ষোভকারীদেরকে বিক্ষোভ নিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়া নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, সেই অডিওর সত্যতা যাচাই করা হয়নি ইন্ডিয়া হুডের তরফ থেকে। সবথেকে বড় ব্যাপার, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ইংরেজ বাজারের যদুপুরের বিক্ষোভ তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন ওই আইনজীবী। আর এ নিয়েই রাজ্য-রাজনীতি তোলপাড়।
অডিও অনুযায়ী, প্রথমে মোফাক্কেরুল ইসলাম বলেন, “আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। রায়গঞ্জ গিয়েছি। সেখানে ডিএম, এসপি এর সঙ্গে কথা হয়েছে। ওরা চারদিনের জন্য সময় চেয়েছে। তোমরা এখন ওখান থেকে উঠে যাও। বেশি কিছু করতে হবে না। সুস্থভাবেই উঠে যাও। চারদিন পর কাজ না করলে আবার এটা হবে। ডিএম এসপি সবাই কথা দিয়েছেন। এমনকি ভিডিও করেও বলেছেন।”
আরও পড়ুন: মধ্যবিত্তর পকেটে টান, ফের চড়ল সোনা-রুপোর দাম! আজকের রেট
অপর দিক থেকে পুলিশ কর্মী বলেন, “কৌশিকবাবু বলছি থানা থেকে। বিক্ষোভকারীদেরকে বলুন যে, ডিএম ও এসপি কথা দিয়েছেন। তারা চারদিন সময় চেয়েছেন। নাহলে আর হবে না। এটাও বুঝিয়ে দিন যে, ওদের আপনার উপর আস্থা রয়েছে আর মাইক ধরেছে।” প্রসঙ্গত, বুধবার রাতে অভিযুক্তকে কালিয়াচকে বিক্ষোভকারীদের মাঝে গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। আর সেখানেই তিনি উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বলে দাবি করা হয়, যা থেকে ঝামেলার সূত্রপাত। এমনকি বিচারকদের উস্কানি দেওয়ার মূল কালপ্রিট তিনি।












