ফের দাম কমল সোনা, রুপোর! কতটা সস্তা হল আজ?

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের পকেটে স্বস্তি দিয়ে দাম কমল সোনা, রুপোর (Gold Price)। আজ ৬০০ টাকা পতন হয়েছে হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে রুপো নিয়ে সুখবর। কারণ, রুপো গতকালের দরেই বিকোচ্ছে। বাড়েওনি, কমেওনি। এমনকি বিনিয়োগকারীদের মুখেও ফুটেছে হাসি। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,২০০ টাকায় (-৬০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,০০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,১৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,০৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৪০০  টাকায় (-৬৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,৮২০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,৯৭০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,৮৭০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৩৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৩৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৫২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৫,৪২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৪,২০০ টাকায় (০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

কলকাতায় কমল সোনা, রুপোর দাম

প্রসঙ্গত, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকায়। আর আজ বিক্রি হচ্ছে ১ লক্ষ ৪২ হাজার ২০০ টাকায়। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকায়। আর আজ দরপতন হয়ে তা বিকোচ্ছে ১ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকায়। এদিকে গতকাল কলকাতার বাজারে রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৪ আর ২০০ টাকা। আজও একই দামে বিকোচ্ছে।

আরও পড়ুন: মনোনয়নেই মেগা শো মমতার, এবার ভবানীপুরে শক্তি প্রদর্শনের পালা তৃণমূলের

ভবিষ্যতে কেমন হবে সোনা, রুপোর দাম?

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের কারণে সোনা ও রুপোর দাম আবারও উত্থানপতন হতে পারে। যেহেতু এখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তাই এর প্রভাব বাজারে পড়তে পারে। পাশাপাশি বিশেষজ্ঞরা আরবিআই এর নীতির দিকেও নজর রাখতে বলছেন। আর ভারত সরকার সোনা ও রুপের ভিত্তি আমদানি মূল্য অনেকটাই কমিয়েছে, যা দামকে প্রভাবিত করতে পারে। এমনকি রিপোর্ট অনুযায়ী, রুপোর আমদানি মূল্য প্রায় ১৪% কমানো হয়েছে। যার ফলে বিদেশ থেকে সোনা আমদানি করা প্রায় ৭.৬% সস্তা হয়েছে।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button