গ্রাহকদের বিরাট ঝটকা! জনপ্রিয় এই প্ল্যানের মেয়াদ ৬০ দিন কমিয়ে দিল Jio

Published:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি রিলায়েন্স জিওর গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, জিও তাদের গ্রাহকদের বিরাট ধাক্কা দিয়েছে। সরাসরি রিচার্জদের দাম না বাড়ালেও একটি জনপ্রিয় প্ল্যানের (Jio Recharge Plan) ভ্যালিডিটি একেবারে এক ধাক্কায় 60 দিন কমিয়ে দিয়েছে কোম্পানি। যার ফলে গ্রাহকদের মাসিক খরচে এবার বিরাট টান পড়তে চলেছে। মূলত যারা ওটিটি দেখতে ভালোবাসেন বা ক্রিকেটপ্রেমী, তাদের জন্য রয়েছে আজকের প্রতিবেদনটি।

195 টাকার প্ল্যানে লাগাম টানল Jio

টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, জিওর 195 টাকার বিশেষ ডেটা প্যাকের মেয়াদ একধাক্কায় 60 দিন কমিয়ে দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানটি রিচার্জ করলে 90 দিন মেয়াদ পাওয়া যেত। কিন্তু এখন থেকে এই প্ল্যানের মেয়াদ করা হয়েছে মাত্র 30 দিন। অর্থাৎ দুই মাস মেয়াদ কমানো হয়েছে।

কী কী সুবিধা মেলে এই প্ল্যানে?

জানিয়ে দিই, মেয়াদ কমলেও প্ল্যানটির অন্যান্য সুবিধায় সেরকম কোনও পরিবর্তন করেনি জিও। 195 টাকার এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন মোট 15GB উচ্চগতির ইন্টারনেট। এমনকি এই ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি কমে 64kbps এ নেমে যাবে। সাথে এই প্ল্যানের সবথেকে বড় আকর্ষণ 90 দিনের জন্য JioHotstar মোবাইলে ফ্রি অ্যাক্সেস। অর্থাৎ রিচার্জের মেয়াদ 30 দিন হলেও ওটিটির সুবিধা আপনি 90 দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন। আর এটি একটি ডেটা প্যাক। এতে কোনও রকম ভয়েস কলিং বা SMS এর সুবিধা মিলবে না।

আরও পড়ুন: খেল দেখাবে এল নিনো! এবার পশ্চিমবঙ্গ বর্ষা নিয়ে খারাপ খবর

কিন্তু মেয়াদ কমার ফলে গ্রাহকদের পকেটের এবার খরচ কিছুটা যে বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। আগে 195 টাকায় 90 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। সেই হিসেবে প্রতিদিনের খরচ ছিল মাত্র 2.16 টাকা। কিন্তু নতুন যে প্ল্যান করা হয়েছে, অর্থাৎ 195 টাকায় মাত্র 30 দিন মেয়াদ। সেক্ষেত্রে প্রতিদিনের খরচ বেড়ে দাঁড়িয়েছে 6.50 টাকা। সহজ ভাষায় বলতে গেলে, একই সুবিধা নেওয়ার জন্যই এবার গ্রাহকদের তিনগুণ বেশি টাকা খরচ করতে হবে।

google button