১৬ মাসে সবথেকে বেশি! দেশে মূল্যস্ফীতি নিয়ে খারাপ খবর, বাড়তে পারে জিনিসের দাম

Published:

Inflation Rate

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের দেশের অর্থনীতির জন্য খারাপ খবর। অনেকটাই বাড়ল মূল্যস্ফীতির হার (Inflation Rate)। রিপোর্ট বলছে, মে মাসে দেশের খুচরো মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশ, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটের উপরেই ফেলছে চাপ। সবথেকে বড় ব্যাপার, এ নিয়ে এবছর টানা পাঁচবার মূল্যস্ফীতি বেড়েছে। এর আগে এপ্রিল মাসে খুচরা মূল্যস্ফীতির হার ছিল ৩.৪৮ শতাংশ। বিশেষ করে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) বৃদ্ধি আর সাম্প্রতিক উত্তেজনার জেরেই এই চাপ পড়ছে। যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেম বিশেষজ্ঞরা।

মূল্যস্ফীতি নিয়ে খারাপ খবর

জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারি মাসে খুচরো মূল্যস্ফীতি ছিল ২.৭৪%। কিন্তু মে মাসে তা বেড়ে দাঁড়ায় একেবারে ৩.৯৩%-এ। মে মাসের ভিত্তিতে মূল্যস্ফীতি প্রায় ০.৭৫% বেড়েছে, আর গত ১৬ মাসের মধ্যে এটি সবথেকে বেশি বৃদ্ধি। সবথেকে বড় ব্যাপার, খাদ্য মূল্যস্ফীতি এপ্রিল মাসে ৪.২% থেকে মে মাসে ৪.৭৮%-এ গিয়ে দাঁড়িয়েছে। গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৪.৮৫ শতাংশ, এবং শহর অঞ্চলে সেই হার ছিল ৪.৬৬%।

না বললেই নয়, মে মাস থেকে পেট্রোল এবং ডিজেলের খুচরো দাম যথাক্রমে ৭.৪ শতাংশ ও ৮.৪ শতাংশ বাড়ানো হয়েছিল। এমনকি চলতি মাসের শুরুতেই আরবিআই তার মুদ্রানীতির বিবৃতিতে জানায় যে, এই মূল্যবৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতির উপর প্রায় ৩৬ বেসিস পয়েন্ট প্রভাব ফেলবে, যা আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি আরও বাড়াবে। যদিও বিশেষজ্ঞরা ২০২৬ সালের মে মাসে খুচরো মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট বাড়বে বলেই প্রেডিকশন দিয়েছিলেন। যার প্রধান কারণ ছিল খাদ্যপণ্যের উচ্চমূল্য আর সোনা, রুপোর উপর আমদানি শুরু। এমনকি আগামী মাসগুলোতে খাদ্য এবং জ্বালানি উভয়ের মূল্যস্ফীতি বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের।

কোন পণ্যগুলি সস্তা হল আর কোনগুলি দামী হল?

আমার যদি একটু পরিসংখ্যান দেখি তাহলে বুঝতে পারব, মে মাসে শীর্ষ পাঁচটি পণ্যের দাম গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। যার মধ্যে রয়েছে আলু, মটরশুঁটি, মোটর গাড়ি ও জিপ, জিরা এবং মোটরসাইকেল ও স্কুটার। তবে এই একই সময়কালের ভিত্তিতে পাঁচটি পণ্যের খুচরো মূল্যস্ফীতি অনেকটাই বেড়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো রুপোর গয়না, টমেটো, সোনা, হিরে ও প্লাটিনামের গয়না, কিসমিস এবং আদা।

আরও পড়ুন: নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! গ্রেপ্তার অশোকনগর পুরপ্রধান

তবে আমরা যদি রাজ্যভেদে মূল্যস্ফীতি দেখি, তাহলে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শীর্ষ পাঁচটি রাজ্যেই মে মাসে সবথেকে বেশি মুদ্রাস্ফীতি ছিল। যার মধ্যে তালিকায় প্রথমে রয়েছে তেলেঙ্গানা। তারপর রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং ওড়িশা। এমনকি, এই রাজ্যগুলিতে সোনার দাম এবং শিক্ষা খাতেও ব্যাপক মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যবান ধাতুর ক্ষেত্রে প্রায় ৫৬.৩৫% মূল্যস্ফীতি বেড়েছে, আর উচ্চ শিক্ষার ব্যয়ের ক্ষেত্রে বেড়েছে ৩.৬৪%, এবং সামগ্রিক শিক্ষা পরিসরের ক্ষেত্রে বেড়েছে ২.৯৯%।