সহেলি মিত্র, কলকাতাঃ আপনি কি জানেন যে কলকাতার (Kolkata) অদূরেই রয়েছে ‘মিনি আমাজন? (Mini Amazon) শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এখানে গেলে আপনি দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ জঙ্গল। মাঝখান থেকে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে আবার আপনি নৌকাভ্রমণও করতে পারবেন যা আপনাকে এক আলাদাই স্বর্গীয় অনুভূতি দেবে। অনেকেই জানেন না কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টার দূরে রয়েছে এমন এক জায়গা যেখানে আপনি মাত্র ২৫ টাকা খরচ করে পৌঁছে যেতে পারবেন। সেখানে গেলে মনে হবে আমাজনের জঙ্গলে চলে এসেছেন। নিশ্চয়ই ভাবছেন কোথায় সেই জায়গা? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কলকাতা থেকে ৩ ঘণ্টা দূরেই রয়েছে মিনি আমাজন
আজ কথা হচ্ছে লালগঞ্জ (Lalganj) নিয়ে যা পূর্ব মেদিনীপুরে অবস্থিত এবং বাংলার মিনি আমাজন নামেও পরিচিত। অবশ্যই লোকমুখে। ফেসবুক, ইউটিউব খুললে এই জায়গার ভুরি ভুরি ছবি, ভিডিও পেয়ে যাবেন। কিন্তু চাক্ষুস দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ঢুঁ মারতে হবে লালগঞ্জে। এখানে গেলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। মনে হবে কোনও জগতে পৌঁছে গিয়েছেন। এই লালগঞ্জে গেলে মনে হবে কোনও মুভি সেট। কিন্তু আদতে না হয়, একদমই প্রকৃতির মাঝে আপনি খুঁজে পাবেন সবুজের সমাহার। ঘন জঙ্গল কাকে বলে তা দেখতে পাবেন।
একদম আমাজন জঙ্গলের মতো এখানকার জঙ্গলও খুব ঘন। জঙ্গলের মাঝে দিয়ে বয়ে চলা নদী একদম সাপের মতো একেঁবেঁকে প্রবাহিত হচ্ছে। এই লালগঞ্জে আপনি যেমন নদী, জঙ্গল দেখতে পাবেন তেমনই আবার একপাশে ছড়িয়ে আছে সাদা নরম সমুদ্রের বালুতট। এই সাদা বালুতটে পা রাখলে আপনি দেখতে পাবেন অসংখ্য কিছু লাল কাঁকড়া। সাবধানে পা ফেলবেন কিন্তু। এই লালগঞ্জে এলে আপনি জঙ্গল এবং সমুদ্র দুইই দেখতে পাবেন। নদীতে থাকা নৌকায় উঠে তাতে ভ্রমণ করলে মনে হবে প্রশান্তি আপনার পায়ের তলায় এসে আশ্রয় নিয়েছে। এই লালগঞ্জে এলে আপনি দেখতে পাবেন ঘন সবুজ ম্যানগ্রোভের জঙ্গল।
কী কী দেখবেন?
এছাড়াও টোটো করে কালিস্থান সি বিচ, হেনরি আইল্যান্ড, বেনফিস্ট হারবার, জম্বু দ্বীপ, কারগ্রিল আইল্যান্ড, ফেজারগঞ্জ ও বকখালি সমুদ্র সৈকত ঘুরে আসতে পারেন। আপনিও যদি উইকএন্ড ট্রিপের জন্য কোনও অফবিট জায়গার খোঁজ করে থাকেন তাহলে একবার হলেও এই লালগঞ্জ থেকে ঘুরে আসতে পারেন।
আরও পড়ুনঃ বৈভব সূর্যবংশীর সব গোপন কথা জানেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ার! ফাঁস করবেন?
কীভাবে যাবেন?
বকখালি থেকে মাত্র ১০ কিমি ও কলকাতা থেকে ১২০ কিমি দুরেই রয়েছে এই লালগঞ্জ। শিয়ালদা থেকে ট্রেনে নামখানা স্টেশনে চলে যান। ভাড়া মাত্র ২৫ টাকা পড়বে। এরপর স্টেশনে নেমে একটা টোটো রিজার্ভ করে পৌঁছে যাওয়া যায় ২২ কিমি দূরে অবস্থিত লালগঞ্জে। এছাড়াও আপনি যদি শেয়ারে যান তাহলে সামান্য খরচে পৌঁছে যেতে পারবেন ‘মিনি আমাজন’ লালগঞ্জে।










