🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

UPI থেকে Yono, শনিবার বন্ধ থাকবে SBI-র একাধিক পরিষেবা

Published:

SBI

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)-র গ্রাহক? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আগামীকাল অর্থাৎ ৯ মে শনিবার ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে। সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ থাকবে বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। এদিকে বেশ কিছু মূলত ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকার দরুণ সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা বলে আশঙ্কা করা হচ্ছে। আপনিও যদি বিপদে পড়তে না চান তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

শনিবার বন্ধ থাকবে SBI-র বেশ কিছু পরিষেবা

স্টেট ব্যাঙ্কের তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ব্যাঙ্কের ইউপিআই (UPI), আইএমপিএস, YONO ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি, আরটিজিএস পরিষেবাগুলি ৯ই মে অর্থাৎ শনিবার ৪৫ মিনিটের জন্য বন্ধ থাকবে। ব্যাঙ্ক জানিয়েছে, ‘নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের কারণে, আমাদের ইউপিআই, আইএমপিএস, ইয়োনো, ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি এবং আরটিজিএস পরিষেবাগুলি ০৯.০৫.২০২৬ তারিখে দুপুর ০১:৪৫ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত সাময়িকভাবে টানা ৪৫ মিনিট বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে, গ্রাহকদের আমাদের UPI Lite এবং এটিএম পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা অসুবিধার জন্য দুঃখিত এবং আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।’

বিশেষ ফলাফল ঘোষণা করবে ব্যাঙ্ক

এদিকে আজ, ৮ই মে, সপ্তাহের শেষ লেনদেনের দিনে, দেশের বৃহত্তম সরকারি খাতের ব্যাঙ্কটির শেয়ার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এর প্রধান কারণ হলো ব্যাঙ্কের বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের প্রস্তুতি। এসবিআই জানিয়েছে যে, আগামী ১২ই মে অনুষ্ঠিত হতে চলা গুরুতপূর্ণ সভায় তাদের বোর্ড ২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের একটি পরিকল্পনা বিবেচনা করবে। উল্লেখযোগ্যভাবে, এসবিআই আজ তাদের চতুর্থ ত্রৈমাসিকের (Q4) ফলাফলও প্রকাশ করবে।

আরও পড়ুনঃ মিড ডে মিলে মরা সাপ! খাবার খেয়ে হাসপাতালে ২৫০ পড়ুয়া

২ দিনের ধর্মঘটের ঘোষণা

এর পাশাপাশি চলতি মে মাসে দুদিনব্যাপী ধর্মঘটের ঘোষণা করেছেন ব্যাঙ্কের কর্মচারীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারীরা তাদের অধিকার রক্ষা, ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কর্মচারী ও গ্রাহক উভয়ের স্বার্থ সুরক্ষার দাবিতে দুই দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন। এসবিআই-এর এই শ্রমিক শ্রেণীর কর্মচারীরা ২০২৬ সালের ২৫ ও ২৬ মে কর্মবিরতি পালন করবেন।