উত্তরবঙ্গবাসীকে উপহার, ৯ রুটের প্রকল্পে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করল রেল

Published:

Indian Railways rail project in North Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ নিয়েছে রাজ্যের (West Bengal) বিজেপি সরকার। তৃণমূল জামানার পতন ঘটিয়ে বাংলার মসনদে এখন শুভেন্দু অধিকারীর দল। ঠিক সেই আবহে এবার উত্তরবঙ্গের নয় রুটে রেলওয়ে ওভারব্রিজ এবং রেলওয়ে আন্ডার ব্রিজ তৈরির ঘোষণা করল কেন্দ্রীয় রেলমন্ত্রক (Indian Railways)। ভারতীয় রেলের এই বিশেষ প্রকল্পে ইতিমধ্যেই 750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা যাচ্ছে, জলপাইগুড়ি শহরের তিন নম্বর গুমটি সহ কোচবিহারের হলদিবাড়ি গুমটিও রয়েছে রেলমন্ত্রকের এই প্রকল্পের আওতায়।

উত্তরবঙ্গবাসীকে উপহার রেলের

জলপাইগুড়ি শহরের তিন নম্বর গুমটি এবং কোচবিহারের হলদিবাড়ি গুমটিতে রেল ওভারব্রিজ তৈরির দাবি জানিয়ে এসেছিলেন স্থানীয়রা। আসলে রানিনগর জংশন থেকে জলপাইগুড়ি স্টেশন হয়ে হলদিবাড়ি যাওয়ার রেললাইনটি জলপাইগুড়ি শহরটিকে দুই ভাগে ভাগ করেছে। প্রত্যেকদিন এই অংশ দিয়ে একাধিক ট্রেন যাতায়াত করে। যার কারণে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কদমতলা থেকে পান্ডাপাড়া রোডের তিন নম্বর গুমটির রেলগেট বন্ধ করে দেওয়া হয়। তাতে ব্যাপক সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

হলদিবাড়ির ক্ষেত্রেও একই সমস্যা ভোগ করতে হয় নিত্য পথ চলতি মানুষকে। মূলত সে কারণেই সাধারণ মানুষের সমস্যা দূর করতে এই দুই রেলগুমটিতে অবশেষে ওভারব্রিজ তৈরি করতে চলেছে রেল। খোঁজ নিয়ে জানা গেল, সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য প্রথম থেকেই ওভার ব্রিজ তৈরির পথে এগিয়েছিল রেলমন্ত্রক। তবে তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে সেই কাজ এগোচ্ছিল না বলেই জানিয়েছেন সেখানকার সাংসদ জয়ন্ত।

অবশ্যই পড়ুন: ৩৩৩ টাকার বিনিয়োগে মিলবে ১৭ লক্ষ টাকা! সুপারহিট সরকারি স্কিম

তাছাড়াও জলপাইগুড়ির ঠাকুরনগরে আন্ডার রেল অর্থ বরাদ্দ করার জন্য তৈরি থাকলেও তৃণমূল সরকারের অসহযোগিতায় জমি অধিগ্রহণ করা যায়নি। এর ফলে রেল অর্থ বরাদ্দ করছিল না। তবে শেষ পর্যন্ত বাংলায় বদল হতেই অবশেষে দুই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করলো রেলমন্ত্রক। রেল সূত্রে খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনস্থ কাটিহার ডিভিশনের জলপাইগুড়ি এবং হলদিবাড়ির দুই রেলগুমটিতে রেলের ওভারব্রিজ তৈরি করা ছাড়াও রায়গঞ্জ-বামনগ্রাম, শীতলপুর-ইসলামপুর, কালিয়াগঞ্জ-ডালিমগাঁও, গুঞ্জরিয়া-আলুয়াবাড়ি সহ 9 রুটে রেলের আন্ডার ব্রিজ এবং ওভারব্রিজ তৈরি হওয়ার কথা। এতে নিত্যপথচলতি মানুষের যে সুবিধা হবে সে কথা বলাই যায়। এক কথায়, বঙ্গে বিজেপির সরকার গঠন হতেই উত্তরবঙ্গবাসীকে বড় উপহার দিল রেল।