ফের পাকিস্তানের বুকে চলল ভয়াবহ জঙ্গী হামলা! নিহত ৯

Published:

Terrorist Attack On Pakistan 9 died

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের জঙ্গি হামলার কবলে পাকিস্তান। গত শনিবার, সে দেশের বান্নু জেলায় মাঝরাতে একটি গাড়ি নিয়ে থানায় ঢুকে পড়েন জঙ্গিরা (Terrorist Attack On Pakistan)। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনার পর এবার মারওয়াতে ভয়াবহ জঙ্গি হামলার খবর মিলল। যে ঘটনায়, মৃত্যু হয়েছে 9 জন পাকিস্তানির। বলাই বাহুল্য, এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ঠিক সেই সময় পাকিস্তানে বারবার জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কিত সে দেশের বাসিন্দারা। এদিকে, ক্রমাগত হামলার ঘটনায় তেহরিক ই তালিবান পুরোপুরি নিরব থাকায় প্রশ্ন উঠছে এই জঙ্গি সংগঠনটিকে নিয়েও।

কাবুলের সাথে হাত মিলিয়ে পাকিস্থানে হামলা চালানো হচ্ছে?

কম বেশি অনেকেই জানেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। 1980 সালের পর থেকেই এই অঞ্চলটি অশান্ত হয়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে তেহরিক ই তালিবান নামক জঙ্গি সংগঠনটি এখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। সবচেয়ে বড় কথা, আফগানিস্তানের সাথে বিশেষ চুক্তির কারণে টিটিপি গত তিন মাস ধরে পুরোপুরি নীরব অবস্থানে রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, খাইবার প্রদেশে নতুন করে হামলার দাবি করেছেন ইতিহাদ উল মুজাহিদিন। এই সংগঠনটি 2025 এ তৈরি হয়। এই সময় একসাথে আরও তিনটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। যাদের নাম যথাক্রমে ইসলামী বিপ্লব, লস্কর ই ইসলাম এবং হাফিজ গুল বাহাদুর। বলে রাখি, হাফিজ গুল নামক সন্ত্রাসী সংগঠনটিকে পাক সরকার গুড তালেবান উপাধিতে ভূষিত করেছিল। যার কারণে এটি সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালায় না। তবে আত্মঘাতী হামলার মাধ্যমে পাক সেনাকে ধ্বংস করাই এদের উদ্দেশ্য! অনেকেই মনে করছেন হাফিজ গুল নামক এই সংগঠন আফগানিস্তানের সাথে যুক্ত রয়েছে।

অবশ্যই পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে কলকাতার এসব হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসা, দেখুন তালিকা

প্রসঙ্গত, পাকিস্তানের বুকে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে আফগানিস্তানের দূতকে তলব করেছে ইসলামাবাদ। কাবুলের সাথে সন্ত্রাসী সংগঠনগুলির কোনও যোগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে আফগান দূতের কাছে! এদিকে লাগাতার সন্ত্রাসী হামলার ঘটনায় আফগানিস্তানের দিকে আঙুল তুলেছে পাকিস্তান।