বিক্রম ব্যানার্জী, কলকাতা: এতদিন তৃণমূল জামানায় রাজ্যে চালু ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। তবে পালাবদল হতেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বাংলায় চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প। সোমবার, নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে গেল।” শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত হতে আবেদন শুরু করে দিয়েছেন অনেকেই। এখন প্রশ্ন, এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় শহরের কোন কোন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলবে?
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় শহরের কোন কোন বেসরকারি হাসপাতাল রয়েছে?
2018 সালে প্রথমবারের মতো আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ প্রকল্পের অধীনে বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যায়। মূলত দরিদ্র এবং নিম্নবিত্ত অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বল পরিবারগুলির জন্যই এই বিশেষ প্রকল্প চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।। আর এই প্রকল্পের অধীনে রয়েছে দেশের অসংখ্য সরকারি এবং বেসরকারি হাসপাতাল। এর মধ্যে শহর কলকাতার 10টি নামকরা বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে আয়ুষ্মান ভারত কার্ড দিয়েই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারেন রোগীরা।
সেই তালিকায় প্রথম দিকেই রয়েছে, IRIS মাল্টি স্পেশালিটি হসপিটাল। একই সাথে তালিকায় নাম রয়েছে বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ লিমিটেড, সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রুবি জেনারেল হসপিটাল, ডিসান হসপিটাল, দ্বিতীয় রুবি হসপিটাল, বি এম বিরলা হার্ট রিসার্চ সেন্টার, সঞ্জীবনী হসপিটাল, ডিসান হার্ট স্পেশালিস্ট হসপিটাল এমনকি বিএম বিরলার শহরের দ্বিতীয় হসপিটালটিরও। এছাড়া রাজ্যের সরকারি হাসপাতগুলিতে তো আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবেই।
কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে কীভাবে দেখবেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা রাজ্য তথা শহরের কোন কোন সরকারি এবং বেসরকারি হাসপাতালে রয়েছে তা দেখতে হলে প্রথমেই ভিজিট করতে হবে nha.gov.in ওয়েবসাইটে। সেখান থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর আওতায় থাকা ফাইন্ড হসপিটালস অপশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের রাজ্য এবং জেলার নাম সিলেক্ট করে ক্লিক করে দিলেই সামনে চলে আসবে আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের তালিকা।
অবশ্যই পড়ুন: ‘আর রাস্তায় নয়, মসজিদেই পড়তে হবে নামাজ!’ মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানালেন অর্জুন সিং
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাবেন। একই সাথে যারা আদতেই গরিব এবং নিম্ন মধ্যবিত্ত যাঁদের নিজেদের নামে জমি জায়গা নেই তাঁরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তবে কোনও মৃত ব্যক্তির নামে এই প্রকল্পের সুবিধার নেওয়া যাবে না।










