বিকেলে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আচমকাই মুড বদল আবহাওয়ার

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর। আচমকাই আবহাওয়ার (Wether Update) মুড বদল হতে চলেছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির। বিকেল বা সন্ধের মধ্যে বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া অফিস। হ্যাঁ একদম থিক শুনেছেন। আপনিও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে ছাতা সঙ্গে কিন্ত অবশ্যই রাখবেন, নইলে কাকভেজা হয়ে যাবেন।

বিকেলে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি

সূত্রের খবর, আগামী তিন থেকে ছয় ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কথা বললে, বিকেলের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা জেলায় রয়েছে বর্ষণের সম্ভাবনা। তবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী নিম্নচাপ অঞ্চলটি আপাতত একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি অবধি বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম  মধ্যপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড অতিক্রম করে উপ হিমালয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে কলকাতার এসব হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসা, দেখুন তালিকা

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেল থেকে সন্ধের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে মারাত্মক ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর আগামীকাল অর্থাৎ বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে।