সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ মে, মঙ্গলবার। কলকাতায় অগ্নিকাণ্ড, গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, নিট ২০২৬ পরীক্ষা বাতিল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২
মায়াপুর গামী পর্যটকদের জন্য বিরাট সুখবর দিল পূর্ব রেল। আগামী ১৩ মে থেকে কৃষ্ণনগর সিটি জংশন ও আমঘাটা হল্ট স্টেশনের মধ্যে দুই জোড়া নতুন লোকাল ট্রেন চলবে। আমঘাটা স্টেশনটি ইসকন মন্দিরওয়ে থেকে কাছে হওয়ার কারণে পর্যটকরা সহজেই টোটো বা ঘাট পার হয়ে মায়াপুরে পৌঁছতে পারবে। এদিকে সকালের জোড়া ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়বে ৫:২০ মিনিটে, আমঘাটা পৌঁছবে ৫:৩৫ মিনিটে। ফিরতি পথে নামখানা থেকে ছাড়বে ৫:৪৫ মিনিটে। রাতে কৃষ্ণনগর থেকে ছাড়বে ১০:১৫ মিনিটে, আমঘাটা পৌঁছবে ১০:৩০ মিনিটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) কোনও ধর্মীয় স্থানে বাজবে না জোরে লাউডস্পিকারঃ শুভেন্দু
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি এবং বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুলগুলোতে অনলাইন ক্লাশ করার পরামর্শ দিলেন। গুজরাটের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পেট্রোল-ডিজেলের খরচ কমানো সম্ভব। তাঁর মতে, করোনা মহামারীর মতো স্কুল, অফিস ও সরকারি বৈঠকে ওয়ার্ক ফ্রম হোম বা ভার্চুয়াল মাধ্যমকে গুরুত্ব দিলে দেশের অর্থনীতি অনেকটাই সুরক্ষিত থাকবে। এছাড়া আমদানি নির্ভর ভোজ্য তেল এবং সোনা কেনা, বিদেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ক্রীড়ামন্ত্রী হতেই মেসি কান্ডের ফাইল চেয়ে পাঠালেন নিশীথ প্রামাণিক
প্রশ্ন ফাঁসের প্রমান মেলার কারণে ২০২৬ সালের নিট পরীক্ষা বাতিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। স্বচ্ছতা বজায় রাখতে এবং সিবিআই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীদের পুনরায় আবেদন বা অতিরিক্ত ফি দিতে হবে না। পুরনো রেজিস্ট্রেশনে নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে। দ্রুত অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) শিবপুরে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতেই গোপন ঘাঁটি
আরজি কর মামলার আইনি লড়াইয়ে বিরাট মোড়। মঙ্গলবার বিচারপতি রাজ শেখর মান্থার বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়িয়েছে। আর এবার মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠিয়েছে। বিচারপতি মান্থা জানিয়েছেন, কাজের অত্যধিক চাপের কারণে দ্রুত শুনানির জন্য এই সিদ্ধান্ত। সিবিআই এদিন আদালতে তাদের রিপোর্ট পেশ করেছে। এদিকে নতুন বিজেপি সরকার এই ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের জুডিশিয়াল কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) পাকিস্তানে ভয়াবহ জঙ্গী হামলায় নিহত ৯
নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে বাংলা পক্ষ-র নেতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিযোগ, নির্বাচনের আগে ইভিএম নিয়ে তিনি সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর গুজব রটিয়েছিলেন। এই ঘটনায় কমিশনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ সক্রিয় হয় এবং তাঁকে আটক করে। পুলিশের সাইবার বিভাগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। জানা গিয়েছে, গর্গ চট্টোপাধ্যায়কে আগামীকালই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ জঙ্গি হামলায় ৯ জনের মৃত্যু হল। এর আগে বান্নু জেলাতেও বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। আফগানিস্তানের সাথে যুদ্ধবিরতি চললেও ইতিহাদ উল মুজাহিদিন নামক নতুন জঙ্গি সংগঠনের এই হামলা দেশের ভিতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এমতাবস্থায় ইসলামাবাদ আফগান দূতকে তলব করে কাবুলের যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলছে। টিটিপি চুপ থাকলেও হাফিজ গুল বাহাদুরের মতো সংগঠনগুলি পর্দার আড়াল থেকে পাক সেনাকে লক্ষ্যবস্তু করছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) আরজি কর মামলায় সরল বিচারপতি মান্থার বেঞ্চ
হাওড়ার শিবপুরে তৃণমূল নেতা শামিম আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছে উঠেছে পুলিশের। গত সপ্তাহের বোমাবাজির ঘটনার তদন্তে গিয়ে বাড়িতে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। আর সেই সুড়ঙ্গ পেরোতেই দেখা যায় এলাহি রাজপ্রাসাদ, যা অত্যাধুনিক এসি, দামি আসবাব এবং সিসিটিভি দিয়ে সুসজ্জিত। সামান্য কর্মচারী শামিমের এই বিপুল সম্পত্তির নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে তিনি পলাতক থাকলেও পুলিশ বাড়িটি সিল করে দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল ২০২৬-র NEET পরীক্ষা
রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপ নিশীথ প্রামাণিকের। গত ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতীতে যে ভাঙচুর হয়েছিল, তার তদন্তের জন্য ফাইল চেয়ে পাঠিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, কাউকে রেয়াত করা হবে না। মাঠকে রাজনীতি ও পরিবারতন্ত্র মুক্ত করে স্বাধীনভাবে গড়ে তোলাই এখন তাঁর প্রধান লক্ষ্য। উল্লেখ্য, এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল সংগঠক শতদ্রু দত্তকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) স্কুলগুলিতে অনলাইন ক্লাসের পরামর্শ প্রধানমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরপ্রদেশের যোগী মডেল অনুসরণ করে রাজ্যে শব্দদূষণ ও যানজট রুখতে বিরাট নির্দেশ দিয়েছেন। এখন থেকে মন্দির, মসজিদ বা গির্জা, কোনও ধর্মীয় স্থানে মাইক জোরে বাজানো যাবে না। বিশেষ উৎসব ছাড়া রাস্তা আটকে ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে নাখোদা মসজিদের ট্রাস্টি এবং বিভিন্ন ধর্মীয় নেতারা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) মায়াপুরগামী দুই জোড়া ট্রেনের ঘোষণা রেলের
কলকাতার তিলজলায় এক চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ২ জন কর্মীর। মঙ্গলবার দুপুরে একটি বহুতলের চারতলায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগলে আতঙ্কে ৫ জন কর্মী বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অগ্নিদগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং তদন্ত চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










