সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে সেই পরাজয় স্বীকার করতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হারের কারণ খুঁজতে এবং আগামীদিনের লড়াই জারি রাখতে বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। তবে সেখানে দেব থেকে শুরু করে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় সহ একাধিক সংসদরা অনুপস্থিত।
কালীঘাটের বৈঠকে অনুপস্থিত সংসদরারা
উল্লেখ্য, এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌগত রায়, ডেরেক-ও ব্রায়েনরা উপস্থিত ছিলেন। জয়ী বিধায়কদের নিয়ে এই বৈঠক করেন তিনি। তবে সেখানেই অনুপস্থিত একাধিক সাংসদ। বেশ কিছু সূত্র অনুযায়ী খবর, অভিনেতা দেব থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, অরূপ চক্রবর্তী কেউই এদিন বৈঠকে উপস্থিত হননি। যদিও দোলের অন্দরমহল সূত্রে খবর, তাঁরা আগে থেকে জানিয়েছিলেন যে বৈঠকে আসতে পারবেন না।
বিশেষ করে এবারের নির্বাচনে হারের কারণ খুঁজতেই বৈঠক ডেকেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী দিন লোকসভা থেকে শুরু করে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ঠিক কী ভূমিকা পালন করবে এবং কীভাবে ভালো ফলাফল করবে সে বিষয়েও আলোচনা করা হয়। এমনকি সেখানে তিনটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়। যাদের দায়িত্বে রয়েছেন দোলা সেন, সামিরুল ইসলাম এবং প্রসূন মুখোপাধ্যায়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতির তোড়জোড় শুরু, নবান্নে রিপোর্ট জমার নির্দেশ
উল্লেখ্য, গত ১৩ তারিখক কালীঘাটে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেখানে তৃণমূলের আইটি সেল ভেঙে দেওয়া হয় এবং নতুন আইটি সেল গঠন করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়। এদিকে এর আগে ৭ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ১১ জন জয়ী প্রার্থী অনুপস্থিত থাকেন, যা নিয়ে ওঠে প্রশ্ন । যদিও তৃণমূলের তরফ থেকে তখন জানানো হয় যে, বিধায়কদের নিজস্ব এলাকায় থাকতে বলা হয়েছে। এমনকি আজ এবং আগামীকালও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। সেখানে সাংসদরা উপস্থিত থাকেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের।










