মাত্র ১৫ রান করে বিরাট এক বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি

Published:

Virat Kohli Breaks a big world

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, সানরাইজার্স হায়দরাবাদের কাছে অপ্রত্যাশিত হার দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচেই 15 রান করে এক বিরাট বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন ভারতের দাপুটে ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। এদিন শুরু থেকে ভেঙ্কটেশ আইয়ারের সাথে খুব অল্প সময় হাফ সেঞ্চুরির পার্টনারশিপ গড়েন ভারতীয় মহাতারকা। আর সেই সূত্র ধরেই এবার, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট।

বিরাট বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি!

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে 255 রান তুলেছিল নিজামের দল। পরবর্তীতে 256 এর লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছিল বেঙ্গালুরু। শেষ মুহূর্তে 20 ওভারে 200 রানের বেশি তুলতে পারেনি, বিরাট কোহলির দল। তাতেই বিরাট ব্যবধানে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে দল হারলেও বড় কীর্তি করেছেন চিকু। এদিন ব্যাট হাতে নিজে 15 রান করলেও ভেঙ্কটেশের সাথে হাফ সেঞ্চুরির পার্টনারশিপ করেছিলেন কোহলি। তাতেই তৈরি হল নয়া রেকর্ড।

আসলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে, বিরাট কোহলি এখন সর্বোচ্চ 50+ পার্টনারশিপের রেকর্ড বুকে প্রথমে। মোট 211 বার সতীর্থ ব্যাটসম্যানের সাথে এই কাজ করেছেন বিরাট কোহলি। বলাই বাহুল্য, এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের তারকা প্লেয়ার অ্যালেক্স হেলসের দখলে। তিনি 210 বার 50+ পার্টনারশিপ করেছিলেন। এবার সেই বিশ্ব রেকর্ড একেবারে গুঁড়িয়ে দিলেন ভারতীয় মহাতারকা।

অবশ্যই পড়ুন: হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল, তালিকা দিল পূর্ব রেল

প্রসঙ্গত, তালিকার এক নম্বরে বিরাট কোহলি থাকলেও হেলসের পর তৃতীয় নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে 200 বার 50+ পার্টনারশিপ গড়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমও। তিনি অবশ্য 196 বার সতীর্থ প্লেয়ারের সাথে 50+ রানের পার্টনারশিপ গড়েছেন। এছাড়াও তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইল। এই প্লেয়ার 191 বার এই কীর্তি করেছেন।