৯৩.৮৪% সাফল্য, সেনসাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ 15 আগস্টই শেষ হয়েছে জনগণনার (Census) সেলফ এনিউমারেশন প্রক্রিয়া (2027 Census Self Enumeration)। এবার তা নিয়েই বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য প্রেস বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 2027 আদমশুমারি বা জনগণনার সেলফ এনিউমারেশন সবচেয়ে বেশি হয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ স্ব গণনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, 15 আগস্ট পর্যন্ত বাংলার 53 লাখেরও বেশি পরিবার সেলফ এনিউমারেশন করেছেন।

বাংলায় সেলফ এনুমারেশনে মিলেছে 93.84 শতাংশ সাফল্য

সেন্সাসের সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় দেশের মধ্যে এগিয়ে রাজ্য। রবিবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক করে সেই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেন্সাস সংক্রান্ত প্রশ্ন উত্তরের পরিসংখ্যান জানান মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সেন্সাসের সেলফ এনিউমারেশন প্রক্রিয়ার ক্ষেত্রে 93.84 শতাংশ সাফল্য মিলেছে। মুখ্যমন্ত্রীর তরফে প্রকাশিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 15 আগস্ট তারিখ পর্যন্ত বাংলার 53 লাখেরও বেশি পরিবার সেলফ এনিউমারেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের তথ্য ওয়েবসাইটে আপলোড করেছেন। এর মধ্যে 49 লাখ 86 হাজার 17টি পরিবার সেলফ এনিউমারেশন প্রক্রিয়াটি পুরোপুরি সম্পূর্ণ করেছেন।

এদিন সাংবাদিক বৈঠকে হাজির হয়ে সেলফ এনিউমারেশনের ক্ষেত্রে যেসব অভিযোগ বা সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখে সেই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, জনগণনার সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক অংশ নিয়েছেন। আর সেই সূত্র ধরেই গোটা দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির তুলনায় প্রথমে রয়েছে বাংলা।

 

অবশ্যই পড়ুন: “২৮,০০০ কোটির বিনিয়োগ” রাজ্যে ফিরছে TATA? বড় পরিকল্পনা রাজ্য সরকারের

উল্লেখ্য, এর আগে গত পহেলা আগস্ট 2027 জনগণনার সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী একেবারে আশ্বস্ত করে বলেছিলেন, কারও কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না। গোটা বিষয়টি ঐচ্ছিক হলেও বাংলার জনগণকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ করেন তিনি।