সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি মেদিনীপুর থেকে কম খরচে হাওড়া আসার কথা ভাবছেন? বিশেষ করে বাসে আসবেন বলে ভাবছেন? তাহলে চিন্তার কারণ নেই, কারণ মেদিনীপুরের আমলাশুলি থেকে সরাসরি হাওড়া স্টেশন যাওয়ার জন্য রয়েছে বাস (Amlasuli Howrah Bus)। একটি জনপ্রিয় বাস সংস্থা এই রুটে বাসে চালায়। জানা গিয়েছে, এই বাসটি হুমগড়, গড়বেতা, চন্দ্রকোনা টাউন, ঘাটাল, দাসপুর, মেছোগ্রাম, কোলাঘাট, বাগনান-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে হাওড়া স্টেশনে পৌঁছায়। ফলে এই রুটের যাত্রীদের জন্য বাসটি বেশ সুবিধাজনক। বাসটির যাতায়াতের সময়সূচি, রুট সম্পর্কে জেনে নিন।
আমলাশুলি থেকে হাওড়া স্টেশন বাসের রুট
রিপোর্ট অনুযায়ী, আমলাশুলি থেকে বাসটি ছেড়ে হুমগড়, গড়বেতা, রসকুন্ডু, চন্দ্রকোনা টাউন, কালিকাপুর, ক্ষীরপাই, রাধানগর, বরদা চৌকান, ঘাটাল, দাসপুর, বকুলতলা, সুলতাননগর, গৌরা, খুকুরদহ, কেশাপাট, মেছোগ্রাম, সিদ্ধা বাজার, দেউলিয়া বাজার, হলদিয়া মোড়,কোলাঘাট, বাগনান, ধুলাগড়, সাঁতরাগাছি, বেলেপোল এবং টিকিয়াপাড়া হয়ে হাওড়া স্টেশনে পৌঁছয়।
আমলাশুলি থেকে হাওড়া স্টেশন যাওয়ার সময়সূচি
আমলাশুলি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশে বাসটি ভোর ৪টা ৩০ মিনিটে ছাড়ে। আমলাশুলি থেকে ভোর ৪:৩০, হুমগড় থেকে ভোর ৪:৫০, গড়বেতা থেকে ভোর ৫:১০, রসকুন্ডু থেকে ভোর ৫:৩০, চন্দ্রকোনা টাউন থেকে সকাল ৬:০০, ঘাটাল সেন্ট্রাল থেকে সকাল ৭:০০, দাসপুর থেকে সকাল ৭:২০, মেছোগ্রাম থেকে সকাল ৮:১০, কোলাঘাট থেকে সকাল ৮:৩০টা নাগাদ বাসটি ছাড়ে।
হাওড়া স্টেশন থেকে আমলাশুলি ফেরার জন্যও রয়েছে বাস পরিষেবা। হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড থেকে বাসটি বিকেল ৪টা ২০ মিনিটে ছাড়ে। এছাড়াও কোনা এক্সপ্রেসওয়ে মোড় থেকে বিকেল ৪:৫০, বাগনান থেকে বিকেল ৫:৪৫, কোলাঘাট থেকে সন্ধ্যা ৬:০৫, মেছোগ্রাম থেকে সন্ধ্যা ৬:২৫, দাসপুর থেকে সন্ধ্যা ৭:২০, ঘাটাল সেন্ট্রাল থেকে সন্ধ্যা ৭:৪০, ক্ষীরপাই থেকে রাত ৮:১০, চন্দ্রকোনা টাউন রাত ৮:৩০, রসকুন্ডু: রাত ৯:০০, গড়বেতা থেকে রাত ৯:২০, হুমগড় থেকে রাত ৯:৪০ নাগাদ বাসটি ছাড়ে। সিট বুকিং-এর জন্য যোগাযোগ করতে পারেন ৮৯০৬৩১৪৮৭২ নম্বরে।










