পদ্মশ্রী নিয়ে প্রসেনজিৎকে অপমান! এবার ক্ষমা চাইতে বাড়িতে গেলেন দেব

Published:

Prosenjit Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছরের সিনে ক্যালেন্ডার নির্ধারণ করার জন্য ইম্পার দফতরে বৈঠক বসেছিল স্ক্রিনিং কমিটির। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, শ্রীকান্ত মেহেতা সহ আরও অনেকে। কিন্তু সেই বৈঠকে তারকাদের মধ্যে আচমকাই লেগে গেল শোরগোল। এবং সেটা সামলাতে গিয়েই শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) অপমানিত হতে হয়েছে দেবের কাছে। আর সেই ভুল শোধরাতে তাই বড় পদক্ষেপ নিল দেব।

সিনে ক্যালেন্ডার নির্ধারণ নিয়ে শোরগোল

গত বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই পুজোর সিনে ক্যালেন্ডার ঠিক করা নিয়ে আলোচনা চলছিল। বৈঠকের মাঝেই ওইদিন পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। এরপরেই শুরু হয় আলোচনা। জানা গিয়েছে, ছাব্বিশের পুজোর স্লট আগে থেকেই বুক করে রেখেছেন দেব। শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে সম্প্রতি দশ মাস আগের অগ্রিম বুকিং চালু করেও ভালোই সাড়া পেয়েছেন। অন্যদিকে আরেক সুপারস্টার জিৎ এরনয়া সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ও পুজোয় রিলিজ হওয়ার কথা। তাই সে ক্ষেত্রে স্ক্রিনিং টাইম নিয়ে দুই সুপারস্টারের মধ্যে ঠান্ডা তরজা শুরু হয়! আর সেই ঘটনায় মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

বুম্বাদাকে অপমান দেবের!

জানা যায়, ‘পুজোর সিনে ক্যালেন্ডার’ তরজা থামানোর জন্য প্রসেনজিৎ দেবকে বলেছিলেন, “আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সঙ্গে মাননীয়ার যোগাযোগ রয়েছে। ওনাকে একবার জানিয়ে রাখিস।” উত্তরে দেব জানিয়েছিলেন, “তোমার তো ছবি হিট হয়েছে। তার উপর তুমি আবার পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতেই হবে!” আর এই ব্যাঙ্গাত্মক সুরেই নাকি খানিক অস্বস্তিতে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মনোমালিন্য শুরু হয় দেব এবং প্রসেনজিৎ এর মধ্যে। কিন্তু আজ, শুক্রবার সেই মনোমালিন্য নিজেই ঘুচিয়ে দিলেন দেব। দেখা করলেন প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে।

ক্ষমা চাইতে বড় পদক্ষেপ দেবের

আজ শুক্রবার দুপুরে প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন টলিউড সুপার স্টার দেব। এবং ছবিতে বরাবরের মত ক্যাপশনে লিখলেন ‘Emni’। আর দেবের এইরূপ পোস্ট দেখে সবাই বুঝতেই পেরেছিল যে ক্ষমা চাইতে দেব প্রসেনজিৎ এর বাড়ি গিয়েছিল। এরপরেই দেখা যায়, দেবের পোস্ট শেয়ার করে টলিউডের বুম্বাদা। এবং ক্যাপশনে লেখেন, “তুই এলি, কথা বললি, ভাল লাগলো। নিজের খারাপ লাগা গুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর। ”

 

View this post on Instagram

 

আরও পড়ুন: গাড়ি উঠতেই ভেঙে পড়ল ৩০ বছরের পুরোনো সেতু! হুলুস্থুল কাণ্ড শীতলকুচিতে

প্রসঙ্গত, বরাবরই টলিপাড়ায় এক অপরের সঙ্গে ঠোকাঠুকি লেগেই রয়েছে। আজ যিনি এক জনের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় গালমন্দ করছেন, কাল তিনি ফের পিরিত করছেন। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সম্পর্কের সমীকরণ বোঝা খুব চাপের। তার উপর রয়েছে কখনও ফেডারেশন-পরিচালক গিল্ডের সমস্যা, কখনও আবার ছবি মুক্তি ঘিরে চাপানউতোর। আর তাতেই ভালো মন্দ মিশিয়ে বেশ চলছে ইন্ডাস্ট্রি। তবে শেষপর্যন্ত যে দেব এবং বুম্বাদার সম্পর্কের মনোমালিন্য কাটলো তাতে বেশ খুশি অনুগামীরা।

google button