ভারতের প্রথম ১০০% A1 স্টেশন হয়ে উঠল এটি, ইতিহাস গড়ল ভারতীয় রেল

Published:

India's First A1 Rail Station Know about it
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম রেল ব্যবস্থায় সময়ের সাথে সাথে জুড়ছে নতুন পালক। ভারতীয় রেলের নানান উদ্যোগ, নতুন বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে নতুন হাই স্পিড রেল করিডোর এমনকি অমৃত ভারত স্টেশন প্রকল্প সবই নিত্য রেল যাত্রীদের স্বার্থে। তবে এই উন্নয়নের বিনিময়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেল স্টেশনগুলির মধ্যে যেসব স্টেশন থেকে ভারতীয় রেল বার্ষিক 60 কোটি টাকার বেশি আয় করে থাকে সেগুলিকেই ধরা হয় A1 স্টেশনের (India’s First A1 Rail Station) তালিকায়। দেশে এই মুহূর্তে এমন বহু স্টেশন রয়েছে। তবে সেই তালিকায় একেবারে শীর্ষে নাম রয়েছে একটি স্টেশনের। যা দেশের প্রথম 100 শতাংশ A1 স্টেশন।

দেশের প্রথম 100 শতাংশ A1 স্টেশন এটিই

এই মুহূর্তে ভারতের প্রথম 100 শতাংশ A1 রেলস্টেশনটি হল তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের কাচেগুদা রেল স্টেশন। দক্ষিণ মধ্য রেলওয়ের অধীনে থাকা এই স্টেশন থেকে প্রতিবছর বিপুল অর্থ ঘরে তোলে ভারতীয় রেল। সেই সূত্রেই এটি দেশের প্রথম শক্তি-দক্ষ অর্থাৎ A1 স্টেশন হয়ে উঠেছে। বলাই বাহুল্য, এই স্টেশন থেকে প্রতিবছর বিপুল অর্থ আয়ের বিনিময়ে স্টেশনটিকেও একেবারে দুই হাত ভরে সাজিয়েছে রেল।

এই স্টেশনে রয়েছে 1300টিরও বেশি LED লাইট, শতাধিক উন্নত প্রযুক্তির ফ্যান, এয়ার কন্ডিশনার থেকে শুরু করে যাত্রীদের জন্য আধুনিক প্রতীক্ষালয়, দ্রুত টিকিট কাটার ব্যবস্থা, অত্যাধুনিক টিকিট কাউন্টার, উন্নত বিশ্রামাগার থেকে অত্যাধুনিক যাত্রী সুরক্ষা ব্যবস্থা এমনকি এই স্টেশনের ছাদে ইনস্টল করা রয়েছে একাধিক সোলার প্যানেল। যা দিনের বেলায় গোটা স্টেশনের শক্তি চাহিদা পূরণ করে। এর ফলে প্রতি বছর প্রায় 1.76 লাখ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করে রেল। সবমিলিয়ে, উন্নত সুযোগ-সুবিধা ও পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে দেশের অন্যান্য স্টেশনগুলিকে টেক্কা দিচ্ছে কাচেগুদা।

India's First A1 Rail Station

অবশ্যই পড়ুন: যেতে পারবে সেমিতে, বিশ্বকাপে ভারতকে বাঁচাতে পারে একমাত্র দক্ষিণ আফ্রিকা!

উল্লেখ্য, প্রতিবছর 60 কোটি টাকারও বেশি আয়ের নিরিখে ভারতীয় রেলের A1 রেল স্টেশনের তালিকায় রয়েছে নয়া দিল্লি, দিল্লি, পাটনা, পুনে, হায়দরাবাদ জংশন, হযরত নিজামুদ্দিন জংশন সহ 75টিরও বেশি অত্যাধুনিক রেলস্টেশন। তবে সেই তালিকায় সবার উপরে তেলেঙ্গানার কাচেগুদা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now