পেলেকে পেছনে ফেলে দিলেন লিওনেল মেসি

Published:

Lionel Messi Set a big record and Breaks pele record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে পছন্দ করেন না এমন ফুটবল সমর্থক খুঁজে পাওয়া সত্যিই কঠিন। যিনি রোনাল্ডোর ভক্ত তাঁরও মনে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলার। এবার সেই লিওই গড়লেন বড় রেকর্ড। সদ্য মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটিকে 3-2 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। সেই দলের হয়েই দ্বিতীয় গোল করেছিলেন লিওনেল মেসি। তাও আবার ফ্রি কিক থেকে। আর সেই ফ্রি কিকের গোলেই নিজের ফুটবল কেরিয়ারে বড় নজির রাখলেন লিও।

পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে ফ্রি কিক থেকে একটি মাত্র গোল করার সাথে সাথেই নিজের ফুটবল কেরিয়ারে 71 নম্বর ফ্রি কি গোল করে ফেললেন লিওনেল মেসি। আর সেই সূত্র ধরেই মেসি ভেঙে দিলেন কিংবদন্তি ফুটবলারের রেকর্ড। হ্যাঁ, নিজের ফুটবল জীবনে 70টি ফ্রি কিক গোল করতে পেরেছিলেন ব্রাজিলের পেলে (Pele)।

জীবিত থাকাকালীন নিজের ফুটবল কেরিয়ারে পেলে যে 70টি ফ্রি কিক করেছিলেন সেই রেকর্ড একেবারে নিজের হাতে ভেঙে দিলেন লিও। মায়ামির হয়ে 71 তম ফ্রি কিক করতে না করতেই দেশ এবং ক্লাব মিলিয়ে সরকারি ম্যাচে মেসির ফ্রি কিক সংখ্যা নতুন নজির গড়ল। তবে পেলের রেকর্ড ভাঙতে পারলেও প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জুনিনিও পের্নামবুকানোর রেকর্ড ছুঁয়েও দেখতে পারেননি মেসি।

বলাই বাহুল্য, ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার নিজের ফুটবল জীবনে 77টি ফ্রি কিক গোল করেছেন। ফলে এই মুহূর্তে তাঁকে টপকাতে গেলে মেসির প্রয়োজন ফ্রি কিক থেকে আরও 7টি গোল। আর সেটা করে দিয়ে ফেলতে পারলেই ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারকে টপকে যাবেন তিনি। তবে জুনিনিওর সমতায় আসতে প্রয়োজন আর মাত্র 6টি ফ্রি কিক গোল।

অবশ্যই পড়ুন: মোদী ও রেখা গুপ্তাকে প্রাণে মারার হুমকি, দিল্লিতে ই-মেল ঘিরে চাঞ্চল্য

উল্লেখ্য, আর্জেন্টিনার ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি নিজের ফুটবল জীবনে আজ পর্যন্ত 1143 ম্যাচে অংশ নিয়ে 90টি গোল করেছেন। যেখানে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো 1312 ম্যাচে অংশ নিয়ে 965টি গোল করেছেন। সেক্ষেত্রে মেসির থেকে অনেকটাই এগিয়ে এই বিশ্বজয়ী ফুটবলার।

google button