বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেজে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দামামা। আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্স বাহিনীর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই ম্যাচের জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন ক্রিকেট ভক্তরা। পুরনো সব ফাঁক ফোকর ভরাট করে এবছর চ্যাম্পিয়ন হতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের কাছে ফের সুযোগ রয়েছে শাহরুখ খানের দলকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার। এবছর নতুন পুরনোর সংমিশ্রণে ব্যাটিং অর্ডার বেশ জমেছে কলকাতার। তবে একটি কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফে ওঠা নাও হতে পারে নাইট বাহিনীর।
এই কারণে প্লে অফের আগেই বিদায় নেবে KKR!
ভারতীয় দল থেকে বিতাড়িত অভিষেক নায়ার এ বছর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ। তাঁর হাতেই রয়েছে কলকাতার ব্যর্থতা ঢাকার দায়িত্ব। এই প্রথম কোনও বড় দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন অভিষেক। কাজেই প্রথমবারই সকলকে চমকে দেওয়ার চেষ্টা করবেন তিনি। তাছাড়াও পরাজয়ের নেপথ্যে কারণ খুঁজে নিজেদের কোচিং বিভাগে একাধিক বদল এনেছে কলকাতা। কিন্তু তাও একটি বিশেষ কারণে এ বছরেও পয়েন্ট তালিকার মাঝামাঝিতে থেকেই যাত্রা শেষ করতে হতে পারে শহরের এই দলটিকে।
গত বছর নিলামের পরপরই 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন পুরনো দল নিয়ে যথেষ্ট খুশি ছিল নাইট ম্যানেজমেন্ট। তবে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া, হর্ষিত রানা, মাথিশা পাথিরনার চোট, আকাশ দীপের চোট পেয়ে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়ার মতো ঘটনাগুলি ডোগাতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজুর থেকে শুরু করে আকাশ দীপেদের বদলি খুঁজে নেওয়া সত্বেও অনেকেই মনে করছেন এবছর নিজেদের বোলিং বিভাগের চোট সমস্যার কারণেই হয়তো প্লে অফের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে কলকাতাকে।
অবশ্যই পড়ুন: ভার্জিন হিল স্টেশন! গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা থেকে
প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 29 তারিখের ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলবে কলকাতা নাইট রাইডার্স। এর পর অবশ্য নিজেদের ঘরের মাঠ ইডেনে একাধিক ম্যাচ রয়েছে কলকাতার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বোলিং বিভাগের চোট সমস্যা নিয়ে ভুগলেও ইডেনে কলকাতাকে হারানোর যথেষ্ট কঠিন হবে।












