“টাকাই দেয়নি”, ISL থেকে বাদ পড়তে পারে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স

Published:

Mohun Bagan and Kerala may ruled out from Indian Super League

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সংক্ষিপ্ত ভাবে শুরু হলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবারের সিজনে। এতদিন ISL 2026-27 এর পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সেই দলই ইন্ডিয়ান সুপার লিগ থেকে বাদ পড়তে পারে। বাদ পড়তে পারে আরেক জনপ্রিয় দল কেরালা ব্লাস্টার্সও। শোনা যাচ্ছে, কথা মতো ফেডারেশনকে 80 লাখ টাকার এক পয়সাও দেয়নি এই দুই ক্লাব। মূলত সে কারণেই ISL থেকে ছাঁটাই করা হতে পারে এই দুই বড় ক্লাবকে!

সত্যিই ISL থেকে বাদ দেওয়া হবে মোহনবাগান ও কেরালাকে?

চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। ISL শুরু করার দায়িত্ব নিয়েছিল AIFF। যদিও সেই দায়িত্ব নিজের কাঁধে নিলেও প্রত্যেকটি ক্লাবকে বলা হয়েছিল লিগে অংশগ্রহণ করতে হলে 80 লাখ টাকা করে দিতে হবে ফেডারেশনকে। জানা যায়, গত মার্চ মাসের মধ্যে 30 লাখ টাকা এবং পরবর্তীতে 28 মার্চ থেকে 4 এপ্রিলের মধ্যে 30 লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল ক্লাবগুলির। বাকি টাকা দিতে হবে পহেলা মে তারিখের মধ্যে।

তবে অভিযোগ মোহনবাগান এবং কেরালা এই দুই দলই এখনও পর্যন্ত 80 লাখ টাকার প্রথম কিস্তিই মেটায়নি। ফেডারেশন জানিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স তাদের প্রথম কিস্তির 30 লাখ টাকা দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে প্রতি দিন 1 লাখ টাকা করে জরিমানা বসবে। শেষ পর্যন্ত টাকা যদি না দেওয়া হয় তাহলে সংশ্লিষ্ট দল দুটিকে ISL থেকে বাদ দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: “ওর মালিকানা কেড়ে নিতাম” পন্থের সাথে দুর্ব্যবহার করায় গোয়েঙ্কাকে এক হাত নিলেন লোলিত মোদী

প্রসঙ্গত, এদিকে শোনা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটিয়ে দেওয়ার জন্য মোহনবাগান এবং কেরালাকে অতিরিক্ত সময় দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী 5 এপ্রিলের মধ্যে বকেয়া টাকা না মেটাতে পারলে মোহনবাগান এবং কেরালা এই দুই দল আগামী বছরের ইন্ডিয়ান সুপার লিগ থেকে বাদ পড়বে। তবে এ বছর ISL থেকে ছিটকে যেতে হবে না এই দুই ক্লাবের কাউকেই।

google button