ভাবাদিঘিতে স্কুল ভেঙে তৈরি হচ্ছে ব্রিজ, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে বড় আপডেট

Published:

Tarakeswar Bishnupur Rail Project

সহেলি মিত্র, কলকাতাঃ তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে (Tarakeswar Bishnupur Rail Project) বিরাট আপডেট। বর্তমান সময়ে বহু মানুষ অপেক্ষা করছেন কবে এই রেল প্রকল্পের আওতায় গোঘাট থেকে কামারপুকুর জুড়বে সেটার। একবার ট্রেন পরিষেবা শুরু হয়ে গেল কষ্ট লাঘব হবে বহু মানুষের। আর ব্রেক জার্নি কিংবা ট্রেন ধরতে অন্য কোথাও দূরে পাড়ি দিতে হবে না। আপনিও কি এই লাইনে ট্রেন পরিষেবা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য রইল ভালো খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে বড় আপডেট

রিপোর্ট অনুযায়ী, ট্রেন পরিষেবা যাতে শীঘ্রই শুরু করা যায়, তার জন্য রেলের তরফে ভাবাদিঘির (Bhabadighi) উপর রেল ব্রিজ তৈরি হচ্ছে। আর সেই রেল ব্রিজের জন্য ভাবাদিঘির প্রাথমিক বিদ্যালয়কে ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনা অনেককেই অবাক করেছিল একটা সময়ে। এমনকি এই স্কুলের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। যাইহোক, এখন জানা যাচ্ছে, পাশেই কিন্তু আবার নতুন প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠছে। ফলে স্থানীয় শিশুদের শিক্ষা পেতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

উপকৃত হবেন সাধারণ মানুষ

ইতিমধ্যে অনেকেই শোনা যাচ্ছে, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প বাস্তবায়ন এখন নাকি শুধু সময়ের অপেক্ষা। গোঘাট থেকে কামারপুকুর ট্রেন ছুটে যাবে খুব শীঘ্রই। ভাবাদিঘির ওপর রেল ব্রিজ তৈরি হয়ে গেলেই কামারপুকুর পর্যন্ত জোরে যাবে রেলপথে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ২০২৬ সালেই ট্রেন পরিষেবা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভাবাদিঘির পূর্ব এবং পশ্চিম দুইপারেই লাইন একদম তৈরি। আগামী দিনে হাওড়া থেকে সরাসরি তারকেশ্বর হয়ে বিষ্ণুপুর জুড়বে, এর ফলে দূরত্ব এবং সময় দুইই কমবে।

আরও পড়ুনঃ হাওড়া, বালিতে বন্ধ থাকবে জল পরিষেবা! কবে, কতক্ষণ? বিজ্ঞপ্তি পুরসভার

নতুন ট্রেন পরিষেবা শুরু হওয়ার আগে সেজে উঠেছে গোঘাট স্টেশনও। রেল সূত্রে খবর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্প পুরোপুরি শেষ হলেই এই গোঘাট থেকেই পৌঁছানো যাবে কামারপুকুর জয়রামবাটি বড় গোপিনাথপুর বিষ্ণুপুর ও বাঁকুড়া।