সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয় (Savings) করতে চান? তাহলে আপনার জন্য রইল বড় খবর। মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে এবার লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা এলআইসি (Life Insurance Corporation) নিয়ে এসেছে দারুণ একটি স্কিম। দিনে মাত্র ৪৫ টাকা অর্থাৎ মাসে ১৩০০ থেকে ১৪০০ টাকা জমিয়েই আপনি ২৫ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন। হ্যাঁ, আজ আমরা বলছি এলআইসি জীবন আনন্দ পলিসির কথা। বিস্তারিত জানুন।
কী এই জীবন আনন্দ পলিসি?
বলে দিই, এটি এলআইসির একটি এন্ডোমেন্ট প্ল্যান, যেটি সঞ্চয় এবং বীমা দুইয়ের মেলবন্ধনের মাধ্যমেই তৈরি। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল— পলিসির মেয়াদ শেষ হওয়ার পরেও গ্রাহকদের আজীবন বীমা সুরক্ষা থাকে।
কীভাবে ২৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হবে?
হিসাব অনুযায়ী, যদি কোনও ব্যক্তি অল্প বয়স থেকেই এই পলিসিতে বিনিয়োগ শুরু করে এবং প্রতিদিন প্রায় ৪৫ টাকা অর্থাৎ মাসে প্রায় ১৩৫০ টাকা করে সঞ্চয় করে, তাহলে ৩৫ বছরে মেয়াদে ম্যাচিউরিটির সময় সব মিলিয়ে তাঁর কাছে ২৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হয়। কিন্তু মনে রাখতে হবে, রিটার্নের এই পরিমাণ গ্রাহকের বয়স, পলিসির মেয়াদ এবং অর্জিত বোনাসের উপরে ভিত্তি করে কিছুটা কম বেশি দাঁড়াতে পারে।
এক্ষেত্রে বলে রাখি, পলিসির মেয়াদ চলাকালীন বীমা সুরক্ষা তো মিলবেই। এমনকি মেয়াদ শেষ হওয়ার পর ম্যাচিউরিটির টাকা পাওয়ার পরেও লাইভ কভার বা বিমা জারি থাকবে। আর এলআইসি সময়ের সঙ্গে সঙ্গে পলিসি হোল্ডারদের বোনাস প্রদান করে থাকে, যা ম্যাচিউরিটির সময় প্রাপ্য টাকার পরিমাণকে আরও বাড়িয়ে দেয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে এই পলিসি জমা রেখে লোন নেওয়ার সুবিধা থাকে। আর যেহেতু এটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসির স্কিম, তাই এখানে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং গ্যারান্টি নিশ্চিত।
আরও পড়ুন: কৃষকের ছেলের UPSC ক্র্যাক, সাহস জোগাবে অভাবকে জয় করা উৎকর্ষর সফলতার কাহিনী
কাদের জন্য সেরা এই স্কিম?
যারা বিশেষ করে অল্প বিনিয়োগে দীর্ঘমেয়াদে বড় সম্পদ তৈরি করতে চান এবং সাথে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাদের জন্যই জীবন আনন্দ পলিসি একেবারে সেরা বিকল্প। বিশেষ করে কম ঝুঁকির বিনিয়োগ যারা পছন্দ করে, তাদের জন্য এই স্কিমটি দারুণ। তাই আজই নিকটবর্তী কোনও এলআইসির এজেন্ট বা এলআইসি অফিসে গিয়ে এই স্কিমে আবেদন করুন এবং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলুন।


