জুন থেকে মাসে ৪৫০০! লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার কি একসাথে মিলবে? জানুন

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: যেমনটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই কথাই রইল। আগামী ১ জুন থেকেই চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar), যার আওতায় প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে। তবে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, আগের সরকারের চালানো প্রকল্পগুলি বন্ধ হচ্ছে না। সেই সূত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar) এবং অন্নপূর্ণা ভাণ্ডার একসাথে মিলবে?

১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার

উল্লেখ্য, ভোটের প্রচারে গিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থ অর্থাৎ ৩০০০ টাকা করে দেওয়া হবে, এবং নতুন প্রকল্প চালু করা হবে, যার নাম দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই মতো এবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর প্রতিশ্রুত পূরণ করার জন্য গতকালই ঘোষণা করা হয়েছে যে, ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে। এমনকি এও জানা যাচ্ছে যে, লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ভাতা যে অ্যাকাউন্টে ঢুকতো, সেই অ্যাকাউন্টেই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে।

লক্ষীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার কি একসাথে মিলবে?

এবার যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন যে, আগের চালু হওয়া প্রকল্পগুলি বন্ধ হচ্ছে না, সেই কারণে এই প্রশ্ন আসছে। কিন্তু এমনটা ভাবার কোনও কারণ নেই। কারণ, লক্ষীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে সেটা নতুনরূপে অন্নপূর্ণ ভাণ্ডার হিসেবেই চালু হবে, এবং ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ মহিলাদের মাসে ৪৫০০ টাকা ঢুকবে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র ৩০০০ টাকা করেই পাবেন মহিলারা, এবং এক্ষেত্রে তপশিলি জাতি বা উপজাতি শ্রেণীরা যে বেশি টাকা পাবেন এমনটাও নয়। প্রত্যেক মহিলাই ৩০০০ টাকা করে প্রতিমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।

আরও পড়ুন: লকডাউনে রেস্টুরেন্ট, ধাবা বন্ধ থাকলেও আয় কোটি কোটি টাকা, সুজিত বসুকে নিয়ে দাবি ED-র

কী কী যোগ্যতা পূরণ করতে হবে?

তবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারী মহিলাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে—আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। আর তাঁকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে, এবং আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। সবথেকে বড় ব্যাপার, বাড়ির কেউ সরকারি চাকরি করলে হবে না এবং আবেদনকারীর নামে কোনও চারচাকা গাড়ি, ট্রাক্টর থাকলে সে এই সুবিধা পাবে না। এমনকি এও জানানো হয়েছে, যাদের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে, তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে না।