সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে ব্যাটারি ব্যাকআপের সংজ্ঞা বদলে দিতে নতুন ফ্লাগশিপ স্মার্টফোন লঞ্চ করল Realme। বাজারে এল তাদের নাম্বার সিরিজের সবথেকে সাশ্রয়ী মডেল Realme 16T। মধ্যবিত্ত এবং তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ফোনটিতে দেওয়া হয়েছে একটি দানবীয় 8,000mAh এর ব্যাটারি, এবং পেছনের ক্যামেরা দিয়ে নিখুঁত সেলফি তোলার জন্য একটি চমৎকার সেলফি মিরর বা রিয়ার প্যানেল আয়নাও রয়েছে। জানুন বিস্তারিত।
ধামাকাদার সেলফি মিরর প্রযুক্তি
আসলে এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর ব্যাক প্যানেলে থাকা একটি বিশেষ আয়না বা রিয়ার মিরর। সাধারণত ফ্রন্ট ক্যামেরার থেকে যে কোনও ফোনের ব্যাক বা পেছনের ক্যামেরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। কিন্তু এই সেলফি মিররের সাহায্যে ব্যবহারকারীরা পেছনের মূল 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে নিখুঁত সেলফি তুলতে পারবে। আর আয়নাটিতে নিজের মুখ দেখে ফ্রেম সেট করে নেওয়া যাবে। যার ফলে ছবির কোয়ালিটি অনেক বেশি পেশাদার এবং চমৎকার হবে।
8,000mAh এর ব্যাটারি
Realme-এর দাবি, এই বিশাল 8,000mAh এর ব্যাটারিটি সাধারণ ব্যবহার করলে অনায়াসে টানা তিনদিন পর্যন্ত ব্যাকাপ দেবে। আর এত বড় ব্যাটারিকে দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। এমনকি এই ফোনটি একটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করতে পারে। কারণ, রিভার্স চার্জিং ফিচার্সের মাধ্যমে আপনি এই ফোন থেকে আপনার এয়ারবাড বা স্মার্ট ওয়াচে চার্জ দিতে পারবেন। কোম্পানির দাবি, ব্যাটারির লাইফ বা স্বাস্থ্যের উপর কোনও রকম প্রভাব না ফেলেই এটি টানা সাত বছর পর্যন্ত সার্ভিস দেবে।
পারফরম্যান্স এবং প্রসেসর
Realme 16T ফোনটি চালিত হবে MediaTek Dimensity 6300 প্রসেসরের উপর বেস করেই। আর এই চিপসেটটি মূলত বাজেট 5G ফোনের জন্যই তৈরি করা। এটি আপনার দৈনন্দিন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং থেকে শুরু করে চ্যাটিং বা সাধারণ কাজের জন্য দারুণ পারফরম্যান্স দেবে। প্রায় 30 হাজার টাকার প্রাইজ রেঞ্জে এই প্রসেসর কিছুটা সাধারণ মনে হলেও হেভি গেমিং বা মাল্টি টাস্টিংয়ের জন্য এটি সেরা বিকল্প।
ক্যামেরা কোয়ালিটি এবং সফটওয়্যার
গ্লোবাল টেক জায়ন্ট সনির সেন্সর ব্যবহার করে এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেলের এআই ব্যাক ক্যামেরা। আর এতে রয়েছে রিয়েলমির নিজস্ব LumaColor ইঞ্জিন, এবং AI Popout ও AI Portrait Glow এর মতো ফিচার। যেগুলি মানুষের গায়ের রং এবং পোর্ট্রেট ছবির ডিটেলিং অনেক বেশি সুন্দর করে তোলে। এছাড়া সেলফি মিররের পাশাপাশি ফোনে একটি অক্সিলারি লেন্স এবং সেলফির জন্য সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। কিন্তু এই রেঞ্জের অন্যান্য ফোনে আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকলেও এই ফোনটিতে ব্যবহার করা হয়নি।
আরও পড়ুন: ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, দেখুন রেট
দাম কত এই মডেলের?
দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। প্রত্যেকটি ভেরিয়েন্টের দামি ভিন্ন ভিন্ন। যেমন—
- 6GB র্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা।
- 6GB র্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 31,999 টাকা
- 8GB র্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাক।










