মমতার বিরুদ্ধে FIR, শহরে শিশু মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (২৫ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ মে, সোমবার। মমতার বিরুদ্ধে FIR, শহরে শিশু মৃত্যু, অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ কলকাতা পুলিশ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জুলাই থেকেই বাংলায় ফের শুরু ১০০ দিনের কাজ

আগামী জুলাই মাস থেকে বাংলায় ফের ১০০ দিনের কাজ শুরু হতে চলেছে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে এতদিন কেন্দ্রীয় সরকার তহবিল আটকে রেখেছে এই অজুহাত দেখিয়ে তৃণমূল সরকার এই প্রকল্প বন্ধ করে রেখেছিল। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার এই প্রকল্প চালু করা হবে এবং ১০০ দিনের জায়গায় ১২৫ দিন মেয়াদ বাড়ানো হবে। এমনকি যারা যারা কাজ করবেন, তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। আর অতীতে ঘটা দুর্নীতিগ্রস্ত জায়গাগুলি তদন্ত করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) রাজ্যের নতুন CEO হলেন নীলম মীনা

রাজ্যে পালাবদলের পর আগের সিইও মনোজ আগরওয়ালকে রাজ্যের মুখ্য সচিব পদে বসানো হয়েছে। তবে নতুন সিইও কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে নীলাম মীনাকে নিয়োগ করলেন নির্বাচন কমিশন। জানা গিয়েছে, তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন। ১৯৯৮ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার ছিলেন তিনি। দীর্ঘ ২৮ বছর দায়িত্বভারের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকি অতীতে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, যুগ্ম সচিব, ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন পদ সামলেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ কলকাতা পুলিশ

অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতনে পুলিশ। বাড়ি ভাঙার নোটিশ নিয়ে ইতিমধ্যে সুর নরম করেছিলেন তৃণমূলের সাংসদ। কলকাতা পুরসভা যে ৭ দিনের সময় সীমা দিয়েছিল, তা শেষ হয়েছিল আজকেই। তবে গতকাল তিনি ১০ দিনের জন্য অতিরিক্ত সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন এবং তা মঞ্জুরও করেছে কলকাতা পুরসভা। তবে আজ হঠাৎ হরিশ মুখার্জী রোডের বাড়ি শান্তিনিকেতনে হানা দিয়েছে কলকাতা পুলিশের একটি দল। এমনকি তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও মুখ খোলেনি, এবং বেরিয়ে যাওয়ার সময় একটি মনিটর নিয়ে গিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) হোল্ডিং সেন্টারে খুলতেই লালগোলায় বন্দি ৩ বাংলাদেশি

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের রুখতে গতকালই হোল্ডিং সেন্টার খোলার নির্দেশ দিয়েছেন। তবে সেই নির্দেশ পালন করতেই মুর্শিদাবাদে বন্দী হল ৩ বাংলাদেশী। জানা গিয়েছে, আটক খাওয়া তিনজনই পুরুষ আর তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সীমান্ত পেরোতে যাওয়া অনুপ্রবেশকারীদের ধরা মাত্রই পুলিশ তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিয়েছে। এরপর ৩০ দিনে সেখানে রাখা হবে। তারপর বিএসএফের হাত তুলে দেওয়া হবে হলেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) রামকৃষ্ণ কয়ালকে ডিউটিতে ফেরাল লালবাজার

তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলার কারণে সাসপেন্ড হয়েছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল রামকৃষ্ণ কয়াল। বিশেষ করে তিনি তৃণমূলকে মুসলিম তোষণের নীতি বলে কটাক্ষ করেছিলেন। সেই কারণে ধর্মীয় সম্প্রীতি ভাঙার অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই লালবাজার তাঁর উপর থেকে সাসপেনশন তুলে নিয়ে নতুন করে নিয়োগ করেছে। গত শুক্রবার লালবাজারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করি তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এমনকি গতকাল তাঁর কাছে একটি ইমেইল পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ, পদ্মভূষণ আলকা ইয়াগনিক

ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান অর্থাৎ ‘পদ্ম’ পুরস্কার দেওয়া হয়েছে আজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই এই পুরস্কার প্রদান করেছেন। তবে সেখানেই নজর কেড়েছেন বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এবার বাঙালির গর্ব হিসেবে দীর্ঘ পাঁচ দশকের বেশি সাড়ে তিনশটির বেশি সিনেমায় অভিনয় করার কারণে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। পাশাপাশি এবার পদ্মবিভূষণ পেয়েছেন হিন্দি সিনেমার প্রয়াত নায়ক ধর্মেন্দ্র। এছাড়া পদ্মভূষণে ভূষিত হয়েছেন জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) কলকাতায় বাতিস্তম্ভের লাইট খুলে পড়ে মৃত্যু ৬ বছরের শিশুর

কলকাতায় বাতিস্তম্ভের লাইট খুলে পড়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। আসলে হেস্টিংসে উড়ালপুলের তলায় পরিবারের সঙ্গে গুড়িয়া খাতুন নামে ৬ বছরের ওই শিশু থাকতে বলেই খবর। তবে সোমবার সকাল ৭ টা নাগাদ ঘুম থেকে উঠে খেলা করছিল শিশুটি। সেই সময়ই লাইট খুলে ওই শিশু কন্যার মাথার উপরে পড়ে। ঘটনাস্থলেই সে আহত হয় এবং তড়িঘড়ি পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ন্যাড়া করিয়ে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটানো হল হাওড়ার কুখ্যাত ডনকে,

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই তৃণমূলের কর্মীদের যেন দুর্দশা লেগেছে। উত্তর হাওড়ার রাস্তায় রবিবার সকালেই দেখা গেল এক অবাক করা ঘটনা। ন্যাড়া মাথা, সাদা গেঞ্জি এবং অন্তর্বাস পরিয়ে ঘোরানো হল হাওড়ার কুখ্যাত ‘ডন’ আকাশ সিংকে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে নানারকম অসামাজিক এবং অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে। এমনকি তাঁর নাম শুনলেই নাকি স্থানীয় বাসিন্দারা কাঁপতেন। তবে সরকারের পালাবদল হতেই সমস্ত হম্বিতম্বি শেষ। অপমানজনকভাবে তাঁকে গোটা উত্তর হাওড়ায় ঘোরানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

এই নিয়ে টানা ১০ দিনে চারবার বৃদ্ধি পেলে পেট্রোল-ডিজেলের দাম। সূত্রের খবর, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম আজ বেড়েছে ২.৮৭ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১১৩.৫১ টাকা। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২.৮০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ৯৯.২ টাকা। এমনকি দেশের অন্যান্য শহরগুলোতেও পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। গত ১৫ মে থেকে এই নিয়ে টানা চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম। যার কারণে ১০ দিনে ৭ টাকারও বেশি মহার্ঘ্য হয়েছে পেট্রোলের দাম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে FIR দায়ের আইনজীবীর

এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন। সনাতন হিন্দু ধর্মকে নাকি তিনি গন্দা ধর্ম বলে গোটা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত দিয়েছেন। আসলে রেড রোডে ঈদের বিশেষ অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছিলেন তিনি। নিজের বক্তব্য রাখতে গিয়ে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে গন্দা বা নোংরা ধর্ম হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। সেই কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন