৮ টাকার স্টকেই কোটিপতি হলেন বিনিয়োগকারীরা! টাকা রেখেছিলেন নাকি?

Published:

Multibagger-Stock.jpg
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর, 2026 এ শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে (Multibagger Stock)। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে পাওয়ার অ্যান্ড ইন্সট্রুমেনশন সংস্থার স্টক। সাম্প্রতিককালে, এই সংস্থা নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করায় তাদের স্টকগুলির দাম একেবারে লাফিয়ে বেড়েছে। সেই সূত্রেই লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। জানলে অবাক হতে হয়, 8 টাকার এই স্টক এক ধাক্কায় বিনিয়োগকারীদের 1300% এরও বেশি রিটার্ন দিয়েছে।

1 লাখ হয়েছে 14 লাখ 60 হাজার

গুজরাত ভিত্তিক সংস্থা পাওয়ার অ্যান্ড ইন্সট্রুমেনশন শেয়ার বাজারের বেহাল দশার মধ্যেও নিজেদের প্রতিষ্ঠা করেছে। না বললেই নয়, যেসব বিনিয়োগকারী একেবারে প্রথম থেকে এই সংস্থার স্টকে ভরসা রেখেছিলেন তারা আজ কোটি টাকার মুখ দেখেছেন। না বললেই নয়, আজ থেকে 6 বছর আগে অর্থাৎ 2020 সালে এই সংস্থার একটি স্টকের দাম ছিল মাত্র 8 টাকা 40 পয়সা। আজকের দিনে এই স্টকের দাম 120 টাকায় গিয়ে পৌঁছেছে।

বলাই বাহুল্য, একটা সময় এই স্টকে বিনিয়োগ করতে ভরসা পেতেন না বহু বিনিয়োগকারী। তবে যে ক’জন ইনভেস্টর বিশ্বাস করে এই স্টকে মাত্র 1 লাখ টাকা রেখেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তাঁরা 14 লাখ 60 হাজার টাকার মালিক। হ্যাঁ, 6 বছরে এই স্টক থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন 1360 শতাংশ রিটার্ন। তবে যারা এই স্টকে সেই সময় 10 লাখ বিনিয়োগ করেছিলেন আজকের দিনে তাঁরা কোটি টাকার মালিক। এক কথায়, বিনিয়োগকারীদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে 8 টাকার এই স্টক।

অবশ্যই পড়ুন: ঘুঁচবে শত্রুর দাপাদাপি, রাফালের ভয়ানক ক্ষেপণাস্ত্র হ্যামার এবার তৈরি হবে ভারতেই!

উল্লেখ্য, গতবছর অর্থাৎ 2025 সালে পাওয়ার অ্যান্ড ইন্সট্রুমেনশন সংস্থার একটি স্টকের দাম দিয়ে দাঁড়িয়েছিল 417 টাকায়। এই সময় মালামালও হয়েছিলেন বহু বিনিয়োগকারী। যদিও বর্তমানে এই স্টকের দাম 120 টাকায় ট্রেড করছে। শেষবারের মতো আজ অর্থাৎ 16 ফেব্রুয়ারি শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওই দামেই ক্লোজ হয়েছিল এই স্টক।

 

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now