ভারতের কাছে মহাকাশ প্রযুক্তি বিক্রি করবে ফ্রান্স, হয়ে গেল বিরাট চুক্তি

Published:

India-France Deal France company will delivered space technology

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদেশে এসেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তিনি। সেই সাথে মঙ্গলবার দুপুর থেকে একটানা নরেন্দ্র মোদির সাথে বৈঠক চলে তাঁর। তবে সেই বৈঠকের অনেক আগেই ভারতীয় সংস্থার সাথে বিরাট চুক্তি (India-France Deal) সম্পন্ন করেছে ফ্রান্সের সংস্থা। আর এই বিশেষ চুক্তির অধীনে, এবার ভারতকে মহাকাশ প্রযুক্তি বিক্রি করবে ফ্রান্স। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে যা খবর, ফ্রান্সের জনপ্রিয় সংস্থা এক্সোট্রেলের সাথে চুক্তি হয়েছে ভারতীয় সংস্থা ধ্রুব স্পেস, পিক্সেল ও এক্সডিলিঙ্কস ল্যবস এর।

ফ্রান্সের সংস্থার হাত ধরে ভারত পাবে মহাকাশ প্রযুক্তি

রিপোর্ট বলছে, এই বিশেষ চুক্তির অধীনে এক্সোট্রেল বিশেষ মহাকাশ প্রযুক্তি তৈরি করে তা ভারতের তিন সংস্থার কাছে বিক্রি করবে। বিক্রি করা হবে প্রোপালশন সিস্টেম। তবে ফ্রান্সের সংস্থার কাছ থেকে মহাকাশ প্রযুক্তি কেনার জন্য ভারতের তিন সংস্থা কত টাকায় এই চুক্তি সম্পন্ন করেছে তা জানা যায়নি।

বলাই বাহুল্য, ভারতীয় সংস্থা ধ্রুব স্পেস থেকে শুরু করে বাকি দুই সংস্থাই মহাকাশ প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কমবেশি সকলেই জানেন, ধ্রুব মূলত কৃত্রিম উপগ্রহ তৈরি করে। পিক্সেলের হাত ধরে তৈরি হয় মহাকাশ প্রযুক্তির নানান পরিকাঠামো। এক্সডিলিঙ্কস ডিজাইন করে থাকে ছোট ধরনের কৃত্রিম উপগ্রহ। এবার এই তিন সংস্থাই ফ্রান্সের এক্সোট্রেলের কাছ থেকে মহাকাশ প্রযুক্তি পেতে চলেছে। যা ভারত-ফ্রান্স সম্পর্ককে নতুন মাত্রা দেবে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: মিলবে ৩০০০ টাকা! রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পতে কীভাবে আবেদন জানুন

প্রসঙ্গত, ভারতের বন্ধু দেশ ফ্রান্সের সংস্থার সাথে মহাকাশ প্রযুক্তি প্রপালশন সিস্টেম কেনার জন্য যে বিশেষ চুক্তি হয়েছে ভারতীয় সংস্থাগুলির, সেই চুক্তির অধীনে আগামী 2027 সালের মধ্যে দেশীয় সংস্থা পিক্সেলের কৃত্রিম উপগ্রহগুলিতে প্রপালশন সিস্টেম ব্যবহার করার ছাড়পত্র দিয়ে দেবে ফরাসি সংস্থা। এক কথায়, চুক্তি মতো মহাকাশ প্রযুক্তি ব্যবস্থা পেয়ে যাচ্ছে ভারতীয় সংস্থা। সে কথা বিবৃতি জারি করে নিজেরাই জানিয়েছে বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা পিক্সেল।

google button