সারাজীবনেও পারবে না ব্যাঙ্ক! ৩ বছরে ১ লাখকে ৬২ লাখ বানাল ২ টাকার এই স্টক

Published:

This Multibagger Stock Gave 6116 percent return
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় শেয়ার বাজারে দাবানলের গতিতে দাম বেড়েছে বেশ কিছু পেনি স্টকের (Multibagger Stock)। সেই তালিকায় একেবারে প্রথম দিকে নাম রয়েছে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের। শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও এই সংস্থার স্টকগুলি বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিয়েছে। স্টকগুলির মূল্যবৃদ্ধির অন্যতম কারণ এই সংস্থা বিগত দিনগুলিতে নিজেদের ব্যবসায় বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। জানলে অবাক হবেন, মাত্র 1 লাখ টাকাকে ৬২ লাখ বানিয়ে দিয়েছে এই স্টক।

২ টাকার স্টকেই বাজিমাত

সালটা 2023। সে বছর ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের একটি স্টকের দাম ছিল মাত্র 2 টাকা 22 পয়সা। সেই সময় এই স্টকে টাকা রাখতে সাহস পেতেন না বিনিয়োগকারীরা। পাছে কষ্টের টাকা ডুবে যায় তাই সেই সময় এই স্টকে টাকা রাখেননি অনেকে। তবে সেই সময় যাঁরা ভরসা করে স্টকটিতে অর্থ সঞ্চয় করেছিলেন আজকের দিনে দাড়িয়ে তাঁরা লাখ টাকার মালিক।

না বললেই নয়, 2023 সালে 2 টাকার স্টকে যদি কেউ ভরসা করে মাত্র 1 লাখ টাকা রেখে থাকতেন, তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতো 62 লাখ টাকায়। গোটা জীবনে ব্যাঙ্কে রেখেও মিলবে না এই রিটার্ন! হ্যাঁ, মাত্র 3 বছরের মধ্যেই এই স্টক বিনিয়োগকারীদের 6,116 শতাংশ রিটার্ন প্রদান করেছে। যা সচরাচর শেয়ার বাজারে দেখা যায় না। যেখানে গত দুই বছরে এই স্টক থেকে 366 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: ভারতের কাছে মহাকাশ প্রযুক্তি বিক্রি করবে ফ্রান্স, হয়ে গেল বিরাট চুক্তি

প্রসঙ্গত, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্টকগুলিতে এখনও আস্থা রাখছে বেশকিছু ব্রোকারেজ ফার্ম। শেয়ার বাজারের বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, আগামী দিনেও এই স্টক ইনভেস্টরদের বিপুল রিটার্ন দিতে পারে। বলে রাখি, শেষ বারের মতো আজ অর্থাৎ 17 ফেব্রুয়ারি শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম ছিল 138 টাকা। এদিন 2 শতাংশেরও বেশি পতন দেখা গিয়েছিল এই স্টকের দামে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now