ব্যাংকিং অ্যাপের কারসাজি বন্ধ! জুলাইয়ের মধ্যে ‘হিডেন প্যাটার্ন’ সরানোর নির্দেশ RBI-র

Published:

RBI On Banking App
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ব্যাংক গ্রাহকদের জন্য বিরাট স্বস্তির খবর শোনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার RBI-এর তরফে ব্যাংকগুলির উদ্দেশ্যে এমন এক বার্তা দেওয়া হয়েছে যার দরুণ চমকে যাবেন সকলে। ভারতে ব্যাংকগুলিকে আর স্বেচ্ছাচারী আচরণ করতে পারবে না। রিজার্ভ ব্যাংক তার নতুন নিয়মে নতুন নির্দেশিকা জারি করেছে। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ব্যাংকগুলিকে কড়া নির্দেশ RBI-র

এমনিতে প্রায়শই দেখা যায় যে একটি ব্যাংকিং অ্যাপ (RBI On Banking App) খোলার সময়, ঋণ এবং বীমা সম্পর্কিত একাধিক বিজ্ঞপ্তি একসঙ্গে স্ক্রিনে ভেসে ওঠে। এরপর কোনও পরিষেবাতে ক্লিক করার সময়, গোপন চার্জ নিজে থেকেই কেটে নেওয়া হয়। এই ঘটনা অনেক ক্ষেত্রে সকলের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এখন, গ্রাহকরা আর এই ধরণের সমস্যার মুখোমুখি হবেন না।

আরও পড়ুনঃ আমেরিকার মিসাইলকে বলে বলে গোল দেবে ভারতের বেবি ব্রহ্মোস, জানুন বিশেষত্ব

এর কারণ আরবিআই স্পষ্টভাবে বলেছে যে, ব্যাংকগুলিকে তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে সমস্ত হিডেন প্যাটার্ন নির্মূল করতে হবে। এর জন্য ২০২৬ সালের জুলাইয়ের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল ব্যাংকগুলি আর গ্রাহকের সম্মতি ছাড়া কোনও পরিষেবা আরোপ করতে পারবে না। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার জন্য ডার্ক প্যাটার্ন হল একটি বিশেষ ডিজাইন কৌশল যা ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে চেকআউটের সময় লুকানো চার্জ, বলপূর্বক সাবস্ক্রিপশন, বিভ্রান্তিকর কিছু অপশন এবং সীমিত অফার বা দ্রুত পছন্দের প্রস্তাব দিয়ে গ্রাহকদের চাপ দেওয়া।

সার্ভেতে চাঞ্চল্য

আসলে এই নির্দেশিকা জারি করার আগে একটি বিশেষ সার্ভে চালানো হয়েছিল। আর এই সার্ভেতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ৩৮৮টি জেলার প্রায় ১,৬১,০০০ মানুষের মতামত থেকে জানা গেছে যে ব্যাংকিং অ্যাপগুলিতে এই ধরনের বিভ্রান্তিকর কৌশলগুলি সাধারণ হয়ে উঠেছে। এই কারণেই আরবিআই এখন ডিজিটাল ব্যাংকিংকে যতটা সম্ভব স্পষ্ট এবং নিরাপদ করার জন্য কাজ করছে।