১ এপ্রিল থেকে বাধ্যতামূলক ই-২০ পেট্রোল! বাড়বে না তো তেলের দাম?

Published:

E20 Petrol
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: নিয়মিত বাইক বা গাড়ি ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, আগামী ১ এপ্রিল থেকে দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল (E20 Petrol) বিক্রি বাধ্যতামূলক করা হচ্ছে। হ্যাঁ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, তেল বিপণন সংস্থাগুলিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নির্দিষ্ট মাত্রা মেনেই পেট্রোলে ২০% ইথানল মেশাতে হবে। আর এতে নূন্যতম আরওএন ৯৫-ও থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু এতে আবার পেট্রোলের দাম বাড়বে না তো?

পেট্রোলে ২০ শতাংশ ইথানল

বলে রাখি, স্বাভাবিকভাবে উচ্চ অক্টেন মান হয় ১০৮। এই অক্টেন মানে হল জ্বালানির চাপের মধ্যে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থাক। আর পেট্রোলের মধ্যে যদি ২০ শতাংশ ইথানল মেশানো হয়, তাহলে প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। পাশাপাশি ন্যূনতম আরওন ৯৫ মেশানোর কারণ হল ইঞ্জিনের প্রতিরোধ করা। জেনে রাখা ভালো, আরওএন বা রিসার্চ অক্টেন নম্বর হল ইঞ্জিনের নকিং এর সময় জ্বালানির প্রতিরোধের পরিমাণ। আর ইঞ্জিনের ভিতর জ্বালানি যখন অসম্ভ হারে পোড়ে তখনই এই নকিং হয়ে থাকে। যার ফলে অতিরিক্ত শব্দ হয় এবং শক্তি হ্রাস পায়। এমনকি সাময়িকভাবে ইঞ্জিনের ক্ষতি হয়। তবে আরওন যত বেশি হবে, তত নকিং কম হবে এবং ইঞ্জিন দীর্ঘমেয়াদী লাস্টিং করবে।

প্রসঙ্গত, ইথানল মূলত আঁখ, ভুট্টা বা অন্যান্য শস্য থেকে তৈরি হয়। তাই যদি পেট্রোলে বেশি পরিমাণ ইথানল মেশানো হয়, সেক্ষেত্রে কৃষকদেরও অনেকটা সহায়তা হবে বলে মনে করছে মোদী সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এটি পুনর্নবীকরণযোগ্য আর দেশীয়ভাবে উৎপাদিত হবে। তাই বিশুদ্ধ পেট্রোলের থেকে ইথানল মিশ্রিত পেট্রোলকে কম দূষিত বলেই দাবি করেছে কেন্দ্র।

পেট্রোলের দাম বাড়বে না তো?

এবার আমজনতার মনে প্রশ্ন আসতেই পারে যে, ২০ শতাংশ ইথানল মেশালে কি পেট্রোলের দাম বাড়বে? যদিও এই প্রশ্নের জবাব এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। বর্তমানে পেট্রোলের সঙ্গে ১০% ইথানল মেশানো হয়। তবে আগামী ১ এপ্রিল থেকে তা ২০ শতাংশ করা হচ্ছে। সেক্ষেত্রে পেট্রোলের দাম বাড়ে কিনা সেদিকেই নজর থাকবে সকলের। ইতিমধ্যেই ই-২০ পেট্রোলে চালানোর জন্য উপযুক্ত যন্ত্রাংশের নতুন গাড়ি তৈরি করা শুরু করেছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে সমস্ত নতুন গাড়ির ইঞ্জিনই ই-২০ ব্যবহারের যোগ্য।

আরও পড়ুন: নজরে বড় ব্যবসায়ী, ভোটের মুখে আয়কর হানা নদিয়ার চাকদহে

এদিকে দূষণ এবং তেলের আমদানি খরচ কমানোর জন্য ভারতও ২০২২ সাল থেকে আমেরিকা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের মতো ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করছে। এতদিন পর্যন্ত ১০% ব্যবহার করা হতো। তবে এবার তা ২০ শতাংশ ব্যবহার করা হবে। খাদ্য মন্ত্রক দাবি করছে, ইথানল তৈরি করতে ৬০ লক্ষ টনেরও বেশি চিনি দরকার পড়বে। যার কারণে চিনির দাম অনেকটা বাড়তে পারে। তবে এতে বছরে ৫০ হাজার কোটি টাকা তেল আমদানি খরচ কমবে। এখন দেখার এই ই-২০ পেট্রোল ঠিক কতটা প্রভাব ফেলে।