সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি হাওড়া ডিভিশনের (Howrah) যাত্রী? দোলের দিন ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। আসলে হাওড়া ডিভিশনে দোলের দিন বহু লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করল পূর্ব রেল। নিশ্চয়ই ভাবছেন কোন কোন রুটে? আগামী ৩ মার্চ এক ধাক্কায় ৬৫টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দোলের দিন হাওড়া ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন
ট্রেন বাতিল নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল (Eastern Railways)। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ,২০২৬-এ হাওড়া ডিভিশনে ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ ৩৭৮১৯, ৩৭৭১১ ও ৩৭৮৪৩, ডাউনে ৩৭৮২২ ও ৩৭৬১২ মিলিয়ে ৫টি ট্রেন (Local Train) বাতিল থাকবে। অপরদিকে হাওড়া-বর্ধমান কর্ড আইনে আপ ৩৬০৭১, ৩৬৮৭১, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১, ৩৬০৩৩, ডাউনে ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ ও ৩৬৮৪০ মিলিয়ে মোট ১৩টি ট্রেন বাতিল থাকবে।

এদিকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে আপ ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ ও ৩৭৫১১, এছাড়া ডাউনে ৩৭২২৪, ৩৭২০২। ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬ ও ৩৭৫১২ মিলিয়ে মোট ১৫টি ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুনঃ নির্মিত হবে বাইপাস লাইন, মসৃণ হবে ট্রেন যোগাযোগ, বাংলার জন্য মোটা বরাদ্দ রেলের
হাওড়া-তারকেশ্বর রুটেও বাতিল বহু ট্রেন
রেল জানিয়েছে, দোল বা হোলির দিন হাওড়া-তারকেশ্বরের মতো অন্যতম ব্যস্ত রুটেও বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। রেলের তালিকা অনুযায়ী, আপ ৩৭৩০১, ৩৭৩২৩, ৩৭৩৩১, ৩৭৪১৩, ৩৭৩০২, ৩৭৩৩২, ৩৭৩৪২, ৩৭৪১৪ বাতিল থাকবে। নৈহাটি-ব্যান্ডেল শাখায় ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৫, ৩৭৫২৮, ৩৭৫৩২, ৩৭৫৩৬ বাতিল থাকবে। হাওড়া-শ্রীরামপুর রুটে ৩৭০১১, ৩৭০১৩, ৩৭০১২, ৩৭০১৪ বাতিল থাকবে। সেইসঙ্গে বর্ধমান-কাটোয়া লাইনে ৩৫০১৩, ৩৫০১৯, ৩৫০১৪, ৩৫০২০ লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর।












