Skip to content
India Hood Bangla
নতুন খবর
  • অফবিট
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • রাজনীতি
  • অফবিট
  • আন্তর্জাতিক
  • আবহাওয়া
  • ক্রিকেট
  • খেলা
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • টেক
  • ধর্ম
  • পশ্চিমবঙ্গ
  • ফুটবল
  • বিনোদন
  • ব্যবসা
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • সেরা দশ
  • সোনার দাম
  • আপনার রাশিফল
  • বাংলা ক্যালেন্ডার
  • প্রিমিয়াম
অন্যান্য

১ এপ্রিল থেকে বদলাচ্ছে প্যান কার্ডের বড় নিয়ম, এদের হবে লাভ

Souvik Mukherjee

Published: March 5, 2026

subscribe
Pan Card
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর তার সঙ্গে কার্যকর হতে চলেছে আয়কর সংক্রান্ত একাধিক নিয়ম। এবার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল প্যান কার্ড (Pan Card) ব্যবহারের ক্ষেত্রে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল থেকে কম দামে বাড়ি বা জমি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নাও থাকতে পারে বলে জানানো হয়েছে। আর এই পরিবর্তন সাধারন ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের জন্য আরও প্রক্রিয়াটিকে স্বচ্ছ করে তুলবে।

বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম

আসলে বর্তমানে দেশে ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচা করতে গেলে প্যান কার্ড বাধ্যতামূলকভাবে লাগে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, এবার সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ, ২০ লক্ষ টাকার কম মূল্যের কোনও ফ্ল্যাট, বাড়ি কিংবা জমি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড আর দেখাতে হবে না।

এই নিয়ম কার্যকর হলে বিশেষ করে ছোট শহর বা গ্রামীণ এলাকার মানুষরাই বেশি পরিমাণে উপকৃত হবে। কারণ, কম দামে বাড়ি বা জমি কেনাবেচা সেক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। আর প্যান কার্ড না থাকলেও ছোট সম্পত্তি লেনদেন করা যাবে ও কাগজপত্রের ঝামেলা কমবে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির মধ্যে অনেকেই সাধারণত ১০ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে সম্পত্তি কেনাবেচার পরিকল্পনা করে থাকেন। তাদের জন্যই এই নিয়ম বিরাট স্বস্তি আনতে পারে।

আরও পড়ুন: ১৫ মার্চই শেষ হবে ডেটা এন্ট্রি, কবে ঢুকবে বেকার ভাতার টাকা? যুবসাথী নিয়ে বড় খবর

অন্যদিকে নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, গিফট হিসেবে সম্পত্তি হস্তান্তর বা জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। কিন্তু সেখানে সম্পত্তির মূল্য ২০ লক্ষ টাকা বা তার বেশি হলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক লাগবে বলে জানানো হয়েছে। এবার প্রশ্ন উঠতেই পারে যে, প্যান কার্ডের গুরুত্ব কি তাহলে কমে যাবে? না, একেবারেই নয়। কারণ, বড় সম্পত্তি লেনদেনে এখনো পর্যন্ত প্যান কার্ড গুরুত্বপূর্ণ বা আয়কর রিটার্নের ক্ষেত্রেও প্যান কার্ডের জুরিমেলা ভার। শুধুমাত্র ২০ লক্ষ টাকা মূল্যের কম দামে জমি, বাড়ি ইত্যাদি কেনাবেচার ক্ষেত্রে আর প্যান কার্ড না লাগতে পারে। যদিও এখনও সরকারের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরওGovernment of IndiaIncome tax DepartmentPermanent Account Number

ইংল্যান্ডকে কাঁদিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত

Daily Horoscope

চিত্রা নক্ষত্রে ভাগ্যের দুর্দশা কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৬ মার্চ

Pakistan Afghanistan War

India Hood Decode: এবার ধ্বংস হবে পাকিস্তান! সীমান্তে শুরু ভয়ংকর যুদ্ধ

Pan Card

১ এপ্রিল থেকে বদলাচ্ছে প্যান কার্ডের বড় নিয়ম, এদের হবে লাভ

আরও খবর

Social Media Viral

২২ হাজার টাকা বিনিয়োগে দিনে ৭০ হাজার আয়? যা জানাল কেন্দ্র সরকার

cv ananda bose

পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের, কারণ কী?

Weather Tomorrow

বৃষ্টির ভ্রুকুটি রবি থেকেই! ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

Oil Crisis in Nadia

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নদিয়ায় পেট্রোল পাম্পে লম্বা লাইন! বাংলায় তেল নিয়ে হাহাকার?

Bengal DA Issue Dearness allowance

‘DA, পেনশন দূর! বেতনই বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের!’ চাঞ্চল্যকর তথ্য

India on Ali Khamenei Death

খামেনির মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ ভারতের, ফের কোনও কূটনৈতিক বার্তা?

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • অফবিট
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • রাজনীতি
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া