“পেট্রোল ৫৪৪, ডিজেলের দাম ৭৯০ টাকা হওয়া উচিত…” বড় বয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় সংঘাতের জের গোটা বিশ্বে দাম বেড়েছে জ্বালানির (Oil Price)। যদিও এই কঠিন পরিস্থিতির মাঝে পেট্রোল এবং ডিজেলের উপর থেকে অবগারি শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার প্রভাব সরাসরি পড়বে পেট্রোল ডিজেলের দামে। অনেকেরই আশা, এবার কিছুটা হলেও কমবে এই দুই জ্বালানি তেলের দাম। এদিকে প্রতিবেশী পাকিস্তানে ধরা পড়ছে ভিন্ন চিত্র (Pak PM On Oil Price)। সে দেশে একেবারে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের দাম। এরই মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবার পাকিস্তানের জনগণকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন।

পাকিস্থানে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে আজব মন্তব্য শরীফের

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একেবারে খোলাখুলি জানিয়েছেন, “যুদ্ধ থামাতে একেবারে যথাসাধ্য চেষ্টা করছে পাক সরকার। এ সপ্তাহে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। তবে এই পরিস্থিতিতে সরকার যতটা সম্ভব নিজের উপরেই এই পেট্রোল ও ডিজেলের দামের বোঝা বহন করছে। পাকিস্তান সরকারের উপর 56 বিলিয়ন রুপির বোঝা চাপবে।”

এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী জ্বালানির সংকটের বিষয়টিকে ঝড় হিসেবে বর্ণনা করে বলেন, “এই মুহূর্তে পরিস্থিতি যা তাতে পাকিস্থানে পেট্রোলের দাম প্রতি লিটার 544 টাকা হওয়া উচিত। কিন্তু আপনি এটা মাত্র 322 টাকায় পাচ্ছেন। একইভাবে ডিজেল প্রতি লিটার 790 টাকা হওয়া উচিত ছিল। কিন্তু সেটা বিক্রি হচ্ছে 335 টাকায়। যাতে আপনাদের উপর বেশি চাপ না পড়ে সেজন্যেই এমন সিদ্ধান্ত।”

অবশ্যই পড়ুন: ১৫ বছরের বৈভব সূর্যবংশীর এই ১৫ রেকর্ড ভাঙা অসম্ভব!

এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী এও বলেন, “এমন একটা সময়ে এসে পৌঁছেছি যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে পারি। ভ্রমনের আগে অবশ্যই ভেবে দেখুন সেটা প্রয়োজন আছে কিনা। প্রত্যেকবার ভ্রমণের জন্য গাড়ি বা বাইক ব্যবহার করা কতটা প্রয়োজনীয় আগে ভাবুন। এই মুহূর্তে বিশ্বজুড়ে যেভাবে তেলের দাম বাড়ছে এবং পেট্রোল পাম্প গুলির সামনে যেভাবে লম্বা লাইন পড়ছে তাতে আমরা কিছু পরিকল্পনা করছি। এর জন্য জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। শীঘ্রই আমরা এই পরিকল্পনার কথা জানাবো।” পাক প্রধানমন্ত্রীর কথায় একেবারে স্পষ্ট বোঝা গিয়েছে, পাকিস্তানের জনগণকে পেট্রোল এবং ডিজেল ব্যবহার কমানোর অনুরোধ করছেন তিনি।

google button