আর মিস হবে না স্টেশন! দূরপাল্লার ট্রেন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Published:

Bombay High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রী নিরাপত্তা নিয়ে একের পর এক নতুন নিয়ম চালু করেই চলেছে ভারতীয় রেল (Indian Railways)। কখনও ট্রেনের টিকিট বুকিং তো কখনও আবার স্টেশনের উন্নত পরিষেবা প্রদান। অন্যদিকে দূরপাল্লার ট্রেনের খাবারের মান, পরিষেবার ধরন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও জারি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর এই আবহে দশ বছর আগের একটি ঘটনার ভিত্তিতে বড় নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) । যা নিয়ে বেশ খুশি যাত্রী মহল।

দূরপাল্লার ট্রেন নিয়ে বড় ঘোষণা হাইকোর্টের

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল আমাদের দেশের রেল নেটওয়ার্ক। আমেরিকা, চিন ও রাশিয়ার পরই স্থান ভারতের। সোজা কথায় বললে ভারতীয় রেল হল ভারতের লাইফলাইন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিয়ে ছুটে চলে হাজার হাজার ট্রেন। এ ছাড়াও চলে কয়েক হাজার পণ্যবাহী ট্রেন এবং দূরপাল্লার ট্রেনও রয়েছে। তবে এবার দূরপাল্লার সব ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার ধরণ নিয়ে বড় আপডেট দিল বম্বে হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে যেমন ঘোষণা করা হয় ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে, ঠিক তেমনই ঘোষণা করতে হবে প্রতিটি দূরপাল্লার ট্রেনকেও যে কোথায় কোথায় থামবে এই ট্রেন।

ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ আদালতের

সূত্রের খবর, ২০১৮ সালে রোহিদাস কুমাওয়াত গুয়াহাটি এক্সপ্রেসে মানমাদ থেকে জলগাঁও যাচ্ছিলেন। কিন্তু তিনি জানতেন না ওই ট্রেনটি জলগাঁও স্টেশনে থামে না। ফলে ট্রেন দাঁড়াচ্ছে না দেখে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং আঘাত পান। এরপর তিনি রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু তাঁরা এই ঘটনাকে কোনও দুর্ঘটনা বলে মানতে চায়নি। প্রায় এক দশক পরে গত মঙ্গলবার বম্বে হাইকোর্ট রেলকে নির্দেশ দিয়েছে রোহিদাস কুমাওয়াতকে ১২ সপ্তাহের মধ্যে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও রেলকে দূরপাল্লা ট্রেন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।

কী বলছেন বিচারপতি?

দূরপাল্লার ট্রেনের স্টেশন ঘোষণা নির্দেশের পিছনে একাধিক কারণ উঠে আসছে। যার মধ্যে একটি হল পরের স্টেশনটি যদি অনেকটাই দূরে থাকে, তাহলে ফিরতে সমস্যা হতে পারে। অন্যদিকে গন্তব্য স্টেশন পার হয়ে গেলে মোটা জরিমানা দেওয়ার আশঙ্কাও থাকে। বিচারপতি জিতেন্দ্র জৈন বলেন, ‘আমি বুঝি যে সেই মুহূর্তে একজন মানুষ আতঙ্কে জীবনের ঝুঁকি নেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই এই ধরনের ঘটনা কমাতে রেল কর্তৃপক্ষের উচিত সব ট্রেনে ঘোষণার ব্যবস্থা চালু করা।’

আরও পড়ুন: আর মিস হবে না স্টেশন! দূরপাল্লার ট্রেন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, বন্দে ভারতের মতো দূরপাল্লার ট্রেন বাদ দিয়ে অন্য কোনও ট্রেনে এমন ঘোষণা করা হয় না যে, ট্রেনটি এর পর কোন স্টেশনে থামবে। ফলে যাত্রীরা যখন দেখেন ট্রেনটি তাঁর গন্তব্য স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছে, তখন অনেকেই আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকেই নামার চেষ্টা করেন। সেক্ষেত্রে হাইকোর্টের এই নির্দেশ যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

google button