KKR-র হারের মূল কালপ্রিট এই ৫ প্লেয়ার

Published:

Kolkata Knight Riders Lost Because of these 5 players-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “করব লড়ব জিতব রে..” এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুতেই এই মন্ত্রকে কাজে লাগাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুরু থেকেই শাহরুখের দলের বোলিং বিভাগের ব্যর্থতা একের পর এক ম্যাচে ডোবাচ্ছে তাদের। উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের কাছে হারের পর আশা ছিল হয়তো ঘরের মাঠে নিজেদের ভাগ্য বদলাতে পারবে KKR। কিন্তু সেই আশাতেও জল ঢাললেন নাইটরা। গতকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নিজামের দল SRH এর কাছে একেবারে গো হারা হারলো KKR। আর এই পরাজয়ের নেপথ্যে উঠে আসছে নাইট শিবিরের 5 প্লেয়ারের নাম।

KKR-র হারের মূল কালপ্রিট এরা

প্রথম প্লেয়ার

অধিনায়ক হিসেবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ব্যর্থ হয়েছিলেন অজিঙ্কা রাহানে। কিন্তু তা সত্ত্বেও এ বছর তাঁর উপর ফের ভরসা রেখেছে KKR। সেই সিদ্ধান্ত কি তাহলে ভুল? মুম্বইয়ের ম্যাচে ওপেনিং করতে নেমে দলকে রান তুলে দিলেও দল পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন রাহানে। গতকাল হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে তো ব্যর্থ হলেনই সেই সাথে বোলিং বিভাগকে কাজে লাগাতেও চরম অসফল এই ভারতীয় অভিজ্ঞ। এক কথায় ব্যাটসম্যান এবং অধিনায়ক উভয় ভূমিকাতেই ব্যর্থতা দেখতে হয়েছে রাহানেকে।

দ্বিতীয় প্লেয়ার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি প্লেয়ার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 25 কোটি 20 লাখ টাকায় এই প্লেয়ারকে কিনে আশায় বুক বেঁধেছিল নাইট ম্যানেজমেন্ট। তবে সিজন শুরু হতেই কলকাতার জার্সিতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন এই ক্রিকেটার। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর গত কাল মাত্র 2 রান করে মাঠ ছেড়েছিলেন এই দামি ক্রিকেটার। যা চিন্তার কারণ হয়ে উঠেছে শাহরুখের ম্যানেজমেন্টের জন্য।

তৃতীয় প্লেয়ার

গতকাল দলের কঠিন সময়ে হায়দরাবাদের সামনে রুখে দাঁড়াতে পারতেন KKR এর দীর্ঘদিনের সঙ্গী ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তবে দেখা গেল ব্যর্থতার স্রোতে গা ভাসালেন তিনিও। এদিন প্রতিপক্ষের দাপুটে বোলিংয়ের সামনে 4 বলে 12 রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্যকে। অনেকেই মনে করছেন, এই প্লেয়ারের ব্যর্থতা KKR এর পরাজয়ের অন্যতম কারণ। তাছাড়া বল হাতেও এদিন একটি উইকেটও তুলতে পারেননি তিনি।

চতুর্থ প্লেয়ার

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একসময় এক নম্বর বোলারের তকমা ছিল নাইট তারকা বরুণ চক্রবর্তীর নামে। তবে এবারের বিশ্বকাপে কিছুতেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যার কারণেই হারাতে হয়েছে সেই জায়গা। অনেকেই মনে করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্তত নিজের জাত চেনাবেন তিনি। তবে বাস্তবে সেটা হচ্ছে না। গতকাল কলকাতার হয়ে 2 ওভার বল করে 31 রান দিলেও একটি উইকেটও তুলতে পারেননি এই খেলোয়াড়।

অবশ্যই পড়ুন: এপ্রিলে মেলেনি যুবসাথীর টাকা? বেকার ভাতা ঢোকার দিন জানাল রাজ্য সরকার

পঞ্চম প্লেয়ার

হায়দরাবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার 4 ওভার বল করানো হয়েছিল কলকাতার নতুন সদস্য কার্তিক ত্যাগীকে দিয়ে। আর সেই সুযোগ পেয়ে প্রতিপক্ষকে একেবারে 48 রান দিয়ে দিয়েছিলেন তিনি। বিপরীতে একটি উইকেট পেলেও এই প্লেয়ারের হাত ধরে খরচ হওয়া রান কলকাতার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো।

google button