বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে গোটা বিশ্বে! পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। ঠিক সেই পরিস্থিতিতে এবার বিরাট সিদ্ধান্ত নিয়ে বসল পাকিস্তান সরকার (Free Public Transport)। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পাকিস্তানে শুরু হয়েছে বিক্ষোভ। মূলত সেই কারণেই পরিস্থিতি সামাল দিতে এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সে দেশের কয়েকটি জনবহুল প্রদেশে আগামী একমাস পাকিস্তানিরা সমস্ত সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
জ্বালানি তেলের সংকটের সময় দেশবাসীর পাশে পাকিস্তান সরকার!
পাকিস্তানে পেট্রোলের দাম পৌঁছেছে 378 টাকায়। অন্যদিকে ডিজেলের দাম এক ধাক্কায় বেড়ে 520 টাকা হয়েছে। রান্নার গ্যাস নিয়ে তৈরি হয়েছে হাহাকার। এই পরিস্থিতিতে এবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ইসলামাবাদে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সাধারণ মানুষের জন্য আগামী এক মাস সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হচ্ছে।”
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী একেবারে খোলাখুলি জানান, টানা একমাস বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে সাধারণ মানুষের যাতায়াত ফ্রি করে দেওয়ার কারণে কম করে 35 কোটি টাকার বোঝা বইতে হবে পাকিস্তান সরকারকে। তবে এই বোঝা কিছুটা কমাতে প্রত্যেকটা প্রদেশেই সাবসিডির কথা ভাবছে সে দেশের প্রশাসন।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: আগামীকাল বাংলায় চোখ রাঙাবে বৃষ্টি, ইডেনে ভেস্তে যাবে KKR বনাম পাঞ্জাবের ম্যাচ?
বড় বিপদে পাকিস্তান!
গোটা দেশে জ্বালানি তেলের দাম একেবারে হুড়মুড়িয়ে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্যও। তার উপর আর্থিক দিক থেকে কার্যত ভেঙে পড়েছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের প্রত্যেক নাগরিকের কাঁধে 3.25 লাখ টাকা করে ঋণ ঝুলছে। এর উপর বাড়তি পাওনা হিসেবে সংযুক্ত আরব আমিরাশাহী ইসলামাবাদের কাছ থেকে পুরনো ঋণ ফেরত চেয়েছে। যার কারণে এবার UAE কে কম করে 19 হাজার কোটি টাকা ফিরিয়ে দিতে হবে পাকিস্তানকে। যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রক বলেছে, দেশটির সাথে চুক্তির অধীনেই এই অর্থ ফিরিয়ে দেওয়া হচ্ছে।












