ATM বা UPI থেকে PF-র কতটা তোলা যাবে? EPFO 3.0 নিয়ে বড় আপডেট

Published:

EPFO 3.0

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেক বছরই EPFO সংক্রান্ত একাধিক নিয়মে আসে বদল (EPFO 3.0 New Update)। সাম্প্রতিক সময়েও সেই নিয়মের অন্যথা হয়নি। ইতিমধ্যেই চালু হয়েছে EPFO 3.0। যা চলতি বছরের মাঝামাঝি সময় নাগাদ পুরোপুরি কার্যকর হয়ে যাবে। আসলে প্রভিডেন্ট ফান্ড গ্রাহকরা যাতে সহজে এবং নির্ঝঞ্ঝাটে নিজেদের PF এর টাকা তুলতে পারেন সর্বোপরি EPFO পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতেই এমন পদক্ষেপ। শোনা যাচ্ছে প্রস্তাবিত EPFO 3.0 চালু হয়ে গেলেই গ্রাহকরা ব্যাঙ্কের মতোই ATM থেকে PF র টাকা তুলতে পারবেন। তাছাড়াও UPI অ্যাক্সেস, তাৎক্ষণিক ক্লেইমের নিষ্পত্তি এবং রিয়েল-টাইম পরিষেবার মতো সুবিধা মিলবে।

EPFO 3.0 চালু হলে আর কী কী সুবিধা পাওয়া যাবে?

রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত EPFO 3.0 এর অধীনে বেশকিছু পরিবর্তনের প্রস্তাবনা রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্রাহকরা যাতে সহজে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারেন সেদিকে নজর দিতে হবে। একই সাথে স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি, ATM পরিষেবা, UPI এর মাধ্যমে তাৎক্ষণিক PF উত্তোলন এমনকি কর্মচারীরা যাতে পছন্দ মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজেদের গচ্ছিত অর্থ স্থানান্তর করতে পারেন সেই ব্যবস্থা করারও প্রস্তাব রাখা হয়েছে।

এও শোনা যাচ্ছে, EPFO 3.0 কার্যকর হয়ে গেলে এই ব্যবস্থায় কর্মচারীরা UPI এর মাধ্যমে নিজেদের PF ব্যালেন্স চেক করতে পারবেন। তবে এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো EPFO 3.0 পুরোপুরি চালু হয়ে গেলে ATM ও UPI এর মাধ্যমে ইচ্ছেমতো প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা! ফলে আলাদা করে PF এর টাকা তুলতে ব্যাঙ্ক বা EPFO অফিসে ছুটতে হবে না। যদিও এর জন্য কিছু সীমাবদ্ধতা এবং শর্ত রাখা হয়েছে।

UPI বা ATM থেকে কত টাকা তোলা যাবে?

জানা যাচ্ছে, UPI বা ATM এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স তোলার সর্বোচ্চ সীমা মোট অ্যাকাউন্ট ব্যালেন্সের অর্ধেক অর্থাৎ 50 শতাংশ। সহজে বলতে গেলে, একজন কর্মচারীর PF অ্যাকাউন্টে যদি 50,000 টাকা থেকে থাকে তবে তিনি ATM বা UPI এর মাধ্যমে ওই মোট অর্থের অর্ধেক অর্থাৎ 50 শতাংশ বা 25 হাজার টাকা তুলতে পারবেন। এর জন্য ATM কার্ড PF অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে।

অবশ্যই পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে বর্ডারে কুমির, সাপ ছাড়ার প্ল্যান BSF-র

টাকা তোলার জন্য রয়েছে কিছু শর্ত

PF এর টাকা ATM বা UPI এর মাধ্যমে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছে EPFO। প্রথমেই জানানো হয়েছে, যেসব কর্মচারীদের সক্রিয় ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর আছে তাঁরাই UPI বা ATM এর মাধ্যমে টাকা তোলার যোগ্য। একই সাথে UAN এর পাশাপাশি সংযুক্ত মোবাইল নম্বরটিও সক্রিয় থাকতে হবে। এখানেই শেষ নয়, UAN এর সাথে আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড যুক্ত থাকতে হবে। বলে রাখি, নিজেদের পরিষেবাকে স্বচ্ছ রাখতে 32টি সরকারি এবং বেসরকারী ব্যাঙ্কের সাথে চুক্তি করেছে EPFO।

google button