বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে কলকাতার থেকেও খারাপ অবস্থার চেন্নাই সুপার কিংসের (MS Dhoni Comeback)। ধোনিহীন CSK এখনও পর্যন্ত IPL 2026 এ খাতাই খুলতে পারেনি। যার কারণে এই মুহূর্তে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে 5 বারের চ্যাম্পিয়ন দলটি। সময় যত গড়াচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভক্তদের প্রতীক্ষা ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে, আর কবে মাঠে নামবেন ধোনি? মাঝে শোনা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স দলের বিপক্ষে দলে ফিরতে পারেন মাহি। তবে সেটা হচ্ছে না! তাহলে কবে মাঠে দেখা যাবে ধোনিকে?
কবে মাঠে ফিরবেন ধোনি?
আজ অর্থাৎ শনিবার দিল্লির মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মাহি যে খেলবেন না সে কথা বলাই যায়। এরপর আগামী 14 এপ্রিল কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে মাঠে নামবে CSK। কয়েকটি সূত্রের দাবি, মাহি যেহেতু কাফ ইনজুরিতে ভুগছেন ফলে এই ম্যাচেও তাঁকে পাবে না দল চেন্নাই সুপার কিংস। তাহলে কবে? চেন্নাই সুপার কিংসের কয়েকটি সূত্র দাবি করছে, DC বা KKR নয় বরং আগামী 18 এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিটনেস জনিত সমস্যা এবং যে চোটের কারণে মাহি এই মুহূর্তে দলের বাইরে রয়েছেন সেই সমস্যা আগামী এক সপ্তাহের মধ্যেই কাটিয়ে উঠবেন তিনি। আর সেটা হলে SRH দলের বিরুদ্ধে চেন্নাইয়ের একাদশে দেখা যেতে পারে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। যদিও এ নিয়ে মুখ খোলেননি থালা। আনুষ্ঠানিক বিবৃতি আসেনি চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টর তরফেও। তবে সূত্রের দাবি যদি সত্যি হয় সে ক্ষেত্রে 18 এপ্রিলই মাঠে ফিরবেন ধোনি।
🚨 GOOD NEWS FOR CSK FANS 🚨
– MS Dhoni is likely to comeback from the Match against SRH on April 18. (Rohit Juglan/RevSportz). pic.twitter.com/EE0dLlckxK
— Tanuj (@ImTanujSingh) April 10, 2026
অবশ্যই পড়ুন: চুমু বিতর্কে রুদ্রনীলকে নিয়ে মুখ খুললেন সেই তৃণমূল কর্মী, করলেন গুরুতর অভিযোগ
প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি চেন্নাই সুপার কিংস এর গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়েও চিন্তায় ছিলেন ভক্তরা। আসলে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনের সময় সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন তিনি। যার কারণে প্রথম কয়েকটি ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছিল এই খেলোয়াড়কে। যদিও তিনি নিজেই জানিয়েছেন আজ অর্থাৎ 11 এপ্রিল দিল্লির বিরুদ্ধে চেন্নাই দলে ফিরবেন। এদিকে দক্ষিণ আফ্রিকান প্লেয়ারের কামব্যাকের খবরে উচ্ছ্বসিত চেন্নাই ভক্তরা।












