হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, চিন্তায় ভক্তরা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। শনিবার শারীরিক অবস্থার অবনতি হতেই গায়িকাকে ভর্তি করা হয় মুম্বইয়েরই একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে খবর, বিগত কয়েক দিন ধরেই বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি। বাইরে খুব একটা বেরোতেন না।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আশা ভোঁসলে

পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশা। বছর 92 এর এই কালজয়ী গায়িকার ফুসফুসের সমস্যাও রয়েছে। শনিবার দিন সেই সমস্যাগুলি আরও বড় আকার নেয়। আর তারপর পরপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। চিকিৎসকদের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো না হলেও এই মুহূর্তে চিকিৎসা চলছে গায়িকার।

বলাই বাহুল্য, 8 দশকেরও বেশি সময় ধরে বলিউডের হিন্দি সহ একাধিক ভাষার চলচ্চিত্রে এমনকি অ্যালবামেও গান গেয়েছেন আশা ভোঁসলে। সর্বোপরি ভারতীয় লেজেন্ড প্রয়াত লতা মঙ্গেশকরের বোন তিনি। এহেন একজন গায়িকার শারীরিক অসুস্থতার খবরে যথেষ্ট চিন্তিত ভক্তরা। যত দ্রুত সম্ভব সুমধুর কন্ঠের অধিকারী আশা সুস্থ হয়ে উঠুক এমনটাই প্রার্থনা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

অবশ্যই পড়ুন: ইনি ফিরলেই ভাগ্য ফিরবে KKR-র! বললেন IPL-র স্রষ্টা

উল্লেখ্য, বিভিন্ন ভাষা মিলিয়ে 12 হাজারেরও বেশি গান গেয়েছেন আশা। 2006 সালের এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছিলেন গায়িকা। কম বেশি সকলেই জানেন, নিজের কর্মজীবনে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। যেগুলির মধ্যে দাদাসাহেব ফালকে পুরস্কার বিশেষ করে 2008 সালে পদ্মভূষণ পেয়েছিলেন আশা ভোঁসলে।