বাদ দিয়েছিল KKR, দেখা নেই টিম ইন্ডিয়াতেও! সেই শ্রেয়স আইয়ারই IPL-এ চেনালেন জাত

Published:

Shreyas Iyer dangerous batting

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন আগেই। ভারতীয় দলেও এখন খুব একটা দেখা যায় না তাঁকে। সেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবার ব্যাট হাতে কামাল দেখালেন। পাঞ্জাব দলের অধিনায়ক বুঝিয়ে দিলেন তিনি কিন্তু সাইলেন্ট হিরো। গতকাল সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শ্রেয়স। বলা চলে শেষ মুহূর্তে একার হাতে দলকে জিতিয়েছেন তিনি। জাতীয় দলে দেখা না গেলেও এবার আইয়ারের মাঠ কাঁপানো ইনিংস IPL এই দেখে নিলেন ভক্তরা।

ব্যাট হাতে ক্ষমতা দেখালেন আইয়ার

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে 219 রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে পাঞ্জাবের ব্যাটিং অর্ডার নিয়ে সন্দেহ ছিল না কারও মনেই। অনেকেই ধরে নিয়েছিলেন, খুব সহজেই এই লক্ষ্য পূরণ করে ফেলবে PBKS। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এদিন ওপেনিং করতে নেমে প্রিয়াশ আর্য, প্রবসিমরন সিংরা দাপুটে ব্যাটিং দেখিয়ে যথাক্রমে 57 এবং 51 রান করে দিয়ে গিয়েছিলেন।

এরপর আর কী! শশাঙ্ক সিং এর সাথে জুটি বেঁধে নিজের ক্ষমতা প্রদর্শন করলেন ভারতীয় তারকা আইয়ার। ব্যাট করতে নেমে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে প্রতিপক্ষের বোলারদের একেবারে নাকানি চোবানি খাওয়ালেন তিনি। বলাই বাহুল্য, গতকাল 33 বলে 69 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন প্রাক্তন নাইক তারকা। 5টি চার ও 5টি ছয় সহযোগে এদিন নিজের ইনিংস একেবারে গুছিয়ে নিয়েছিলেন আইয়ার।

অবশ্যই পড়ুন: বদলাবে KKR-র ভাগ্য, দলে যোগ দিচ্ছেন ১৮ কোটির পেসার

অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের ঝোড়ো ব্যাটিংয়ের জবাব দেওয়ার দায়িত্ব একেবারে একার কাঁধে তুলে নিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। আর সেই সূত্র ধরেই 6 উইকেট হাতে রেখে SRH কে একেবারে গুঁড়িয়ে দিয়েছে পাঞ্জাব। ভারতীয় তারকার এমন ইনিংস দেখে অনেকেই মনে করছেন খুব শীঘ্রই ভারতীয় দলে কামব্যাক করবেন তিনি। কেউ কেউ বলছেন, IPL শেষ হয়ে গেলেই পরবর্তী সিরিজে ভারতীয় দলে ডাক পাবেন আইয়ার।